1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত বরিশালে বস্তিতে ডিবির হানা, ৬৬ কেজি গাঁজা উদ্ধার কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ বরিশালে রাস্তা সংস্কারের জন্য অ্যাডভোকেসি সভা কলাপাড়ায় শিশু শিক্ষার্থীদের শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত শেখার কার্যক্রম শুরু আমতলীতে ডাকাতি, স্বর্নালংকার ও টকা লুট উজিরপুরে মাদকের ছড়াছড়ি, বাড়ছে ক্রেতা ও নারী কারবারির সংখ্যা বাউফলে এসিল্যান্ডের স্বাক্ষর জাল : জামায়াত নেতাকে থানা থেকে নিলেন বিএনপি নেতা বাবুগঞ্জ উপজেলা এনসিপির  আহ্বায়ক কমিটি অনুমোদন : আহ্বায়ক-ফরিদ ,সদস্য সচিব সৌরভ ভাণ্ডারিয়া ২শ পিস ইয়াবাসহ ৭ মামলার আসামি গ্রেফতার

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা

  • আপডেট সময় : সোমবার, ৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

 

আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে আরো বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

সেই সঙ্গে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এটি আগামী ৩ থাকে ৪ দিনের মধ্যে সারাদেশে বিস্তার লাভ করার জন্য অনুকূল অবস্থায় রয়েছে।

 

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুমারখালী ও কয়রায় ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

আজ ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

 

আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ৫১ মিলিমিটার।

 

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১০ মিনিটে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network