1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নাজিরপুরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত বরিশালে বস্তিতে ডিবির হানা, ৬৬ কেজি গাঁজা উদ্ধার কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ বরিশালে রাস্তা সংস্কারের জন্য অ্যাডভোকেসি সভা কলাপাড়ায় শিশু শিক্ষার্থীদের শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত শেখার কার্যক্রম শুরু আমতলীতে ডাকাতি, স্বর্নালংকার ও টকা লুট উজিরপুরে মাদকের ছড়াছড়ি, বাড়ছে ক্রেতা ও নারী কারবারির সংখ্যা বাউফলে এসিল্যান্ডের স্বাক্ষর জাল : জামায়াত নেতাকে থানা থেকে নিলেন বিএনপি নেতা বাবুগঞ্জ উপজেলা এনসিপির  আহ্বায়ক কমিটি অনুমোদন : আহ্বায়ক-ফরিদ ,সদস্য সচিব সৌরভ ভাণ্ডারিয়া ২শ পিস ইয়াবাসহ ৭ মামলার আসামি গ্রেফতার

নাজিরপুরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

  • আপডেট সময় : সোমবার, ৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের নাজিরপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (০৮ জুন) দুপুরে উপজেলা কৃষি হল রুমে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা।

 

এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী, নাজিরপুর থানার (ওসি) তদন্ত আব্দুল হালিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মশিউর রহমান, কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী হীরা খাতুন প্রমুখ। কর্মশালায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং স্থানীয় সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

 

এ সময়ে বক্তারা বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচারসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থের পরিমাণ তিন লাখ টাকার মধ্যে হলে কোনো চুক্তি, রশিদ বা অন্যান্য দলিলের ভিত্তিতে প্রাপ্য অর্থ আদায়ের মামলা গ্রাম আদালতে করা যায়। এছাড়া অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার বা তার মূল্য আদায়, স্থাবর সম্পত্তি বেদখল হওয়ার এক বছরের মধ্যে দখল পুনরুদ্ধার, অস্থাবর সম্পত্তি জবরদখল এবং স্ত্রীর ভরণপোষণ সংক্রান্ত মামলাসহ বিভিন্ন ধরনের বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে।

 

তারা আরও বলেন, গ্রাম আদালত সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে স্থানীয় পর্যায়ে বিরোধ দ্রুত ও শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি হবে, একই সঙ্গে উচ্চ আদালতের ওপর মামলার চাপও কমবে। এজন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগে গ্রাম আদালতের কার্যক্রম ও সেবাসমূহ সাধারণ মানুষের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার আহ্বান জানান বক্তারা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network