1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ফ্রি চিকিৎসা পেতে পরতে হবে আর্জেন্টিনার জার্সি! তোলপাড় মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত বরিশালে বস্তিতে ডিবির হানা, ৬৬ কেজি গাঁজা উদ্ধার কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ বরিশালে রাস্তা সংস্কারের জন্য অ্যাডভোকেসি সভা কলাপাড়ায় শিশু শিক্ষার্থীদের শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত শেখার কার্যক্রম শুরু আমতলীতে ডাকাতি, স্বর্নালংকার ও টকা লুট উজিরপুরে মাদকের ছড়াছড়ি, বাড়ছে ক্রেতা ও নারী কারবারির সংখ্যা বাউফলে এসিল্যান্ডের স্বাক্ষর জাল : জামায়াত নেতাকে থানা থেকে নিলেন বিএনপি নেতা বাবুগঞ্জ উপজেলা এনসিপির  আহ্বায়ক কমিটি অনুমোদন : আহ্বায়ক-ফরিদ ,সদস্য সচিব সৌরভ ভাণ্ডারিয়া ২শ পিস ইয়াবাসহ ৭ মামলার আসামি গ্রেফতার

ফ্রি চিকিৎসা পেতে পরতে হবে আর্জেন্টিনার জার্সি! তোলপাড় মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স

  • আপডেট সময় : সোমবার, ৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : এবার আরেক ফুটবলপ্রেমি আর্জেন্টিনা সমর্থক ও রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ফি ছাড়া চিকিৎসা দেয়ার ঘোষণা দিয়েছেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাইফুল ইসলাম রনি। তিনি মেডিসিন, চর্ম, মা ও শিশু,বাতব্যথা, বক্ষব্যাধি’র চিকিৎসক। ফুটবল বিশ্বকাপ ২০২৬ চলাকালীন সময়ে এবং  আর্জেন্টিনা দলের খেলার দিনগুলোতে তিনি সমর্থকদের জন্য হাফ ফি ও আর্জেন্টিনার জার্সি পরে আসা রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ সেবার  ঘোষণা দিয়েছেন।

 

আজ রবিবার(৭ জুন)  রাত পৌনে আটটার দিকে সামাজিক যোগাযােগ মাধ্যম নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন । সরকারি চিকিৎসকের এমন ঘোষণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। আর্জেন্টিনা সমর্থকরা উদ্যোগটিকে প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন।

 

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, আর্জেন্টিনার জার্সি পরে অথবা নিজেকে দলটির সমর্থক হিসেবে পরিচয় দিয়ে তার ব্যক্তিগত চেম্বারে আসা রোগীরা হাফ ভিজিটে চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করতে পারবেন। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সেবায়ও বিশেষ ছাড় পাবেন তারা।

ডাঃ সাইফুল ইসলাম রনি বলেন, ফুটবলের প্রতি ভালোবাসা এবং প্রিয় দলের প্রতি সমর্থন জানাতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি।  ফুটবল বিশ্বকাপ-২০২৬ চলাকালীন আর্জেন্টিনার সমর্থক সেবা ডায়াগনস্টিক সেন্টার চেম্বারে চিকিৎসা সেবা নিতে আসলে হাফ ভিজিট , আর দলের জার্সি পড়ে আসলে ফ্রী সেবা পাবেন। খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। সেই আনন্দের অংশীদার হতেই আর্জেন্টিনা সমর্থকদের জন্য এ বিশেষ সুবিধার ব্যবস্থা করা হয়েছে।  ডাঃ সাইফুল ইসলাম রনি আরও বলেন, আসুন আমরা সবাই আমাদের প্রিয় দলকে সমর্থন করি, পাশাপাশি নিজেদের স্বাস্থ্যের যত্ন নেই।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network