1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত বরিশালে বস্তিতে ডিবির হানা, ৬৬ কেজি গাঁজা উদ্ধার কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ বরিশালে রাস্তা সংস্কারের জন্য অ্যাডভোকেসি সভা কলাপাড়ায় শিশু শিক্ষার্থীদের শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত শেখার কার্যক্রম শুরু আমতলীতে ডাকাতি, স্বর্নালংকার ও টকা লুট উজিরপুরে মাদকের ছড়াছড়ি, বাড়ছে ক্রেতা ও নারী কারবারির সংখ্যা বাউফলে এসিল্যান্ডের স্বাক্ষর জাল : জামায়াত নেতাকে থানা থেকে নিলেন বিএনপি নেতা বাবুগঞ্জ উপজেলা এনসিপির  আহ্বায়ক কমিটি অনুমোদন : আহ্বায়ক-ফরিদ ,সদস্য সচিব সৌরভ ভাণ্ডারিয়া ২শ পিস ইয়াবাসহ ৭ মামলার আসামি গ্রেফতার

কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

 

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীর আযোজনে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতায় মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। কলাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই বিতর্ক প্রতিযোগিতা। উদ্বোধনী ও সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অমল মুখার্জী। প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: মনিরুজ্জামান খান। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন মাননু। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোস্তফা জামান সুজন ও জাহানারা খানম।

 

চুড়ান্ত প্রতিযোগিতায় কাছেম আলী খান রেসিডেন্সিয়াল স্কুল চ্যাম্পিয়ন এবং লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় দল রানার্সআপ হয়। বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, অবসরপ্রাপ্ত শিক্ষক নমিতা রাণী দত্ত।

 

এসময় কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহ সুজাউদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান সুজন, নজরুল ইসলাম, মো: আল-ইমরানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন। বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন শিক্ষার্থী সালসাবিল রাইয়্যান। বিজয়ীদেরকে সনদ প্রদান করা হয়।

 

সকল অংশগ্রহণকারীদের দুদকের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও যে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় টিয়াখালী কেআই ইসলাম মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা, পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয় ও কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। প্রাণবন্ত এই বিতর্ক প্রতিযোগিতায় ২৪ অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ২৩জন ছাত্রী এবং একমাত্র ছাত্র ছিলেন মেশকাত।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network