1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জ উপজেলা এনসিপির  আহ্বায়ক কমিটি অনুমোদন : আহ্বায়ক-ফরিদ ,সদস্য সচিব সৌরভ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত বরিশালে বস্তিতে ডিবির হানা, ৬৬ কেজি গাঁজা উদ্ধার কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ বরিশালে রাস্তা সংস্কারের জন্য অ্যাডভোকেসি সভা কলাপাড়ায় শিশু শিক্ষার্থীদের শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত শেখার কার্যক্রম শুরু আমতলীতে ডাকাতি, স্বর্নালংকার ও টকা লুট উজিরপুরে মাদকের ছড়াছড়ি, বাড়ছে ক্রেতা ও নারী কারবারির সংখ্যা বাউফলে এসিল্যান্ডের স্বাক্ষর জাল : জামায়াত নেতাকে থানা থেকে নিলেন বিএনপি নেতা বাবুগঞ্জ উপজেলা এনসিপির  আহ্বায়ক কমিটি অনুমোদন : আহ্বায়ক-ফরিদ ,সদস্য সচিব সৌরভ ভাণ্ডারিয়া ২শ পিস ইয়াবাসহ ৭ মামলার আসামি গ্রেফতার

বাবুগঞ্জ উপজেলা এনসিপির  আহ্বায়ক কমিটি অনুমোদন : আহ্বায়ক-ফরিদ ,সদস্য সচিব সৌরভ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাবুগঞ্জ উপজেলা শাখার ২২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
গত ৩ জুন ২০২৬ তারিখে বরিশাল জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক মো. আবু সাঈদ মুসা এবং সদস্য সচিব মুহাম্মদ আবু সাঈদ ফিরদৌস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটিতে মো. ফরিদ আহমেদকে আহ্বায়ক এবং মো. গোলাম কিবরিয়া সৌরভকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া প্রভাষক সিরাজুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ২২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ছয় মাসের জন্য এ আহ্বায়ক কমিটি বাবুগঞ্জ উপজেলায় দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জাতীয় নাগরিক পার্টির আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাবুগঞ্জ উপজেলায় দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী ও গতিশীল করতে কাজ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কমিটি ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাবুগঞ্জে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network