1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভাণ্ডারিয়া ২শ পিস ইয়াবাসহ ৭ মামলার আসামি গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

ভাণ্ডারিয়া ২শ পিস ইয়াবাসহ ৭ মামলার আসামি গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভা-ারিয়া উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কবির খাঁন (৫৭) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

 

রোববার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভা-ারিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জামিরতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত কবির খাঁন ওই এলাকার মৃত আব্দুল মজিদ খানের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং সে এলাকায় মাদকের ডিলার হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বে ৭টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পিরোজপুর এবং ভা-ারিয়া থানা পুলিশের একটি যৌথ দল জামিরতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কবির খাঁনকে তল্লাশি করে তার হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

ভা-ারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হসান জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি এলাকার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৮ জুন) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network