1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ছবিরুল - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় নিষিদ্ধ শাপলাপাতা ও মাছে রং মেশানোর দায়ে ব্যবসায়ীকে জরিমানা শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলে মায়ের নামে করার আবেদন বিএনপি এমপির কলাপাড়ায় খালে অবৈধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত জাতীয় পর্যায়ে ৫ম স্থান অর্জন করলো- চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলা সরকারি স্কুলের উন্নয়ন কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ: কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ব বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তার, যা বললেন অভিনেতা মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে : তথ্যমন্ত্রী

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ছবিরুল

  • আপডেট সময় : বুধবার, ১০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচর্য (ভিসি) হিসিবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার।

 

৮ জুন সোমবার শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার এক প্রজ্ঞাপনে তার নিয়োগের কথা বলা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে তাঁকে এ নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া নতুন এ  ভিসি গতকাল মঙ্গলবার রাতে পিরোজপুর এসেছেন।

 

আজ বুধবার তিনি দায়িত্ব গ্রহন করবেন বলে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছেন। নতুন এ বিশ্ববিদ্যালয়ে গত তিন বছরে দু’জন ভিসি পরিবর্তন হয়ে ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম তৃতীয় ভিসি হিসেবে নিয়োগ পান। তাঁর পৈত্রিক নিবাস বরিশালের ভোলা জেলায়।  জানা গেছে, নতুন এ ভিসি মোহাম্মদ ছবিরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং ওই    বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।

 

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান সংশ্লিষ্টদের ভিসি হিসেবে নিয়োগের প্রচলন থাকলেও পিরোজপুরের এ বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ পাওয়া ভিসি ভাষা ও সাহিত্যিক বিভাগের একজন অধ্যাপক। তবে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনে ভিসি হিসেবে নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞান বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার বাধ্যবাধকতা নেই, কেবল স্বনামধন্য একজন শিক্ষাবিদ হওয়ার শর্তের কথা উল্লেখ আছে বিশ্ববিদ্যালয় আইনে বলে জানা গেছে। প্রসঙ্গত পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর প্রথম ভিসি ছিলেন অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন ও দ্বিতীয় ভিসি ছিলেন অধ্যাপক ড. শহিদুল ইসলাম।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network