1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাউফলে নারীদের হাঁস পালন বিষয়ক প্রশিক্ষণ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা বরিশালে ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বাউফলে নারীদের হাঁস পালন বিষয়ক প্রশিক্ষণ

  • আপডেট সময় : বুধবার, ১০ জুন, ২০২৬

মো. আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে হাঁস পালন বিষয়ক প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বাউফল সদর শাখায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ২০ জন নারী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের হাঁস পালন, পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা এবং বিভিন্ন রোগ প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত ধারণা ও ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বিভিন্ন প্রোডাক্ট, ঋণ সুবিধা ও সদস্যদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির এলাকা ব্যবস্থাপক জহুরুল আলম, শাখা ব্যবস্থাপক মো: শাহীন হোসেন, অফিসার মনিটরিং (অর্থ ও হিসাববিভাগ) ফাতেমা তুজ জোহরা, সিনিয়র অফিসার মনিটরিং (অর্থ ও হিসাব বিভাগ) তাজউদ্দীন আহমেদ খান, সহকারী শাখা ব্যবস্থাপক : মোঃ আজমল হোসেন স্থানীয় সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী নারীদের মাঝে সর্বমোট ৪০০টি হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ এবং টেকসই জীবিকা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও নারীদের স্বাবলম্বী করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network