1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বেইলি ব্রিজ ভেঙে পিরোজপুরের- মঠবাড়িয়া - বরগুনার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় নিষিদ্ধ শাপলাপাতা ও মাছে রং মেশানোর দায়ে ব্যবসায়ীকে জরিমানা শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলে মায়ের নামে করার আবেদন বিএনপি এমপির কলাপাড়ায় খালে অবৈধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত জাতীয় পর্যায়ে ৫ম স্থান অর্জন করলো- চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলা সরকারি স্কুলের উন্নয়ন কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ: কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ব বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তার, যা বললেন অভিনেতা মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে : তথ্যমন্ত্রী

বেইলি ব্রিজ ভেঙে পিরোজপুরের- মঠবাড়িয়া – বরগুনার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

  • আপডেট সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
 ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : ‎পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা সড়কের দেবীপুর নামক স্থানে কাঁচামাল বোঝাই ট্রাক নিয়ে বেইলী ব্রিজ ভেঙে খালে পড়ে মঠবাড়িয়া উপজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছে। এ ঘটনায় পার্শ্ববর্তী জেলা বরগুনার সাথেও পিরোজপুরের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে চরম ভোগান্তিতে পরেছে এ সড়ক দিয়ে চলাচলকারী শতশত যানবাহন ও হাজারো মানুষ।

‎বুধবার (১০ জুন) ভোররাতে তুষখালি মঠবাড়িয়া এলাকার ব্যবসায়ী জাকির হোসেনের কাঁচামাল বোঝাই একটি ট্রাক অতিরিক্ত মাল নিয়ে ব্রিজের উপর উঠলে ব্রিজটি ভেঙে পরে। এ ঘটনার পর থেকে এ সড়কে সবধরনের যানচলাচল বন্ধ রয়েছে। এতে ব্রিজের দুইপাড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

‎এ বিষয়ে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানান, ব্রিজটি ভেঙে পরার ঘটনায় আমরা উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। দ্রুত সময়ের মধ্যে ট্রাকটি উদ্ধার করে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে । তবে কখন নাগাদ যানচলাচল স্বাভাবিক হবে সে বিষয়ে সঠিক করে তিনি কিছু বলতে পারেননি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network