1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সাবেক তালেবান কমান্ডারকে ৪২ বছরের কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
মা হারানো এতিম শিশু সাফওয়ান ও তাসফিয়ার পাশে ইউএনও মিলটন পাল বরিশালে নির্যাতনের পর স্ত্রীকে হত্যা, সোহেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ সাতদিন ধরে বিদ্যুৎহীন মসজিদ, তীব্র গরমে দুর্ভোগে মুসল্লিরা বরিশালে নির্মল বায়ু দিবস পালন : নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দাবি ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী স্পর্শিয়া এবার ‘লালপরী’ পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী আটক ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬টি ড্রেজার ও বাল্কহেড জব্দ, আটক ৪০ জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল বিমানে সহযাত্রীকে মারধর ও গালাগাল: উগ্র যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলেন সহযাত্রীরা

সাবেক তালেবান কমান্ডারকে ৪২ বছরের কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় : বুধবার, ১০ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিচারক এক সাবেক আফগান তালেবান কমান্ডারকে ৪২ বছরের কারাদণ্ড দিয়েছে। তার বিরুদ্ধে সাংবাদিক অপহরণ ও মার্কিন সেনা হত্যার অভিযোগ ছিল।

৫০ বছর বয়সী সাবেক আফগান তালেবান কমান্ডার হাজি মজিবুল্লাহ ২০০৮ সালে এক মার্কিন সাংবাদিককে অপহরণ এবং দুই আফগান নাগরিককে আটক করার অভিযোগে অভিযুক্ত ছিলেন বলে মার্কিন প্রসিকিউটররা জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তার বিরুদ্ধে আরও অভিযোগ ছিল, ২০০৮ সালের জুনে তার নেতৃত্বাধীন বাহিনীর হামলায় তিন জন মার্কিন সেনা নিহত হয়। এছাড়াও তারা একজন আফগান দোভাষীকে হত্যা করে।

ইউক্রেনে গ্রেফতার হওয়ার পর, তাকে ২০২০ সালে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়।

মার্কিন বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি গত বছর জিম্মি করা ও প্রাণঘাতী সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা করার অভিযোগে দোষ স্বীকার করেছেন।

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বলেন, ‘যারা আমেরিকানদের ক্ষতি করে ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকে, যত সময়ই লাগুক না কেন, খুঁজে বের করে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network