1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গরিবের হাসপাতাল’র লাইসেন্স বাতিল, সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলে মায়ের নামে করার আবেদন বিএনপি এমপির কলাপাড়ায় খালে অবৈধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত জাতীয় পর্যায়ে ৫ম স্থান অর্জন করলো- চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলা সরকারি স্কুলের উন্নয়ন কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ: কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ব বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তার, যা বললেন অভিনেতা মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে : তথ্যমন্ত্রী কলাপাড়ায় দুদক, দুপ্রক ও গণমাধ্যম কর্মীদের মধ্যে মতবিনিময় সভা

গরিবের হাসপাতাল’র লাইসেন্স বাতিল, সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

  • আপডেট সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে সরকার।

 

এ সিদ্ধান্তের সমালোচনা করে তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 

বৃহস্পতিবার (১১ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নবজাতকদের মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং এতে সবাই গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

 

তবে ঘটনার তদন্তের মাধ্যমে অবহেলা, ত্রুটি বা অপরাধ চিহ্নিত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়াই সঠিক পথ ছিল বলে মত দেন তিনি।

নতুন পে-স্কেল জুলাই থেকেই, কার বেতন কত?নতুন পে-স্কেল জুলাই থেকেই, কার বেতন কত?
জামায়াত আমিরের দাবি, “গরিবের হাসপাতাল” হিসেবে পরিচিত আদ-দ্বীন হাসপাতাল দীর্ঘদিন ধরে মানসম্মত সেবা দিয়ে জনগণের আস্থা অর্জন করেছিল। লাইসেন্স বাতিলের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষই।

 

তিনি আরও বলেন, এটি একটি মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে প্রায় ৪০০-৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং নার্সিং কোর্সও চালু রয়েছে। হাসপাতাল বন্ধ হয়ে গেলে এসব শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়বে।

 

শিক্ষার্থী ও জনগণের স্বার্থ বিবেচনায় সরকারের প্রতি সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “কারও দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু লাইসেন্স বাতিল করে হাসপাতাল বন্ধ করে দেওয়া কাম্য নয়।”

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network