1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরের ডিসির পিতার মৃত্যুতে ভা-ারিয়ার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলে মায়ের নামে করার আবেদন বিএনপি এমপির কলাপাড়ায় খালে অবৈধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত জাতীয় পর্যায়ে ৫ম স্থান অর্জন করলো- চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলা সরকারি স্কুলের উন্নয়ন কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ: কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ব বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তার, যা বললেন অভিনেতা মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে : তথ্যমন্ত্রী কলাপাড়ায় দুদক, দুপ্রক ও গণমাধ্যম কর্মীদের মধ্যে মতবিনিময় সভা

পিরোজপুরের ডিসির পিতার মৃত্যুতে ভা-ারিয়ার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া

  • আপডেট সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬

ভা-ারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের পিতা, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী আকনের মৃত্যুতে ভা-ারিয়া উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান এর উদ্যোগে শুক্রবার জুমার নামাজ শেষে আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

জানা গেছে, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্য ও পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী আকন গত ৭ জুন দুপুর ২টা ৫০ মিনিটে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ভা-ারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। জুমার নামাজ শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ইমাম ও মুসল্লিরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ মোনাজাত করেন।

মোনাজাতে বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী আকনের সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করার জন্য প্রার্থনা করা হয়। একই সঙ্গে জেলা প্রশাসক আবু সাঈদ ও তাঁর পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার শক্তি, ধৈর্য ও মানসিক প্রশান্তি কামনা করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network