1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাউফলে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলে মায়ের নামে করার আবেদন বিএনপি এমপির কলাপাড়ায় খালে অবৈধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত জাতীয় পর্যায়ে ৫ম স্থান অর্জন করলো- চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলা সরকারি স্কুলের উন্নয়ন কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ: কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ব বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তার, যা বললেন অভিনেতা মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে : তথ্যমন্ত্রী কলাপাড়ায় দুদক, দুপ্রক ও গণমাধ্যম কর্মীদের মধ্যে মতবিনিময় সভা

বাউফলে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

  • আপডেট সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর বাউফলে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে ‘Startup, Science Project and Innovation Idea Showcasing Program’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিনির্ভর সমাধান এবং সম্ভাবনাময় স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা, গবেষণামূলক চিন্তা ও সৃজনশীল উদ্ভাবন তুলে ধরার সুযোগ পান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ। তিনি শিক্ষার্থীদের নতুন নতুন ধারণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন।

অনুষ্ঠানটি আয়োজন করে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা। বাউফল উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় এর বাস্তবায়ন করে।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক শিক্ষা, উদ্যোক্তা মনোভাব এবং উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। এতে ভবিষ্যতে জাতীয় উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি বিনির্মাণে তরুণ প্রজন্ম আরও কার্যকর অবদান রাখতে সক্ষম হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network