1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী সাত বছরের সাজা এড়াতে, ১০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি নিজ সংসদীয় আসনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী নুরুল হকের মতবিনিময় খাল পরিস্কার: জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে গৌরনদী পৌরশহরের দুই সহস্রাধিক পরিবার রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ

ভোলায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • আপডেট সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
মোঃ মনছুর আলম জেলা প্রতিনিধি ভোলা: ভোলার উপকূলীয় এলাকায় আগামী ৬মাসের মধ্যে ১কোটি বৃক্ষ রোপন করা হবে –
প্রধানমন্ত্রীর তারেক রহমান  দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে  ভোলা  জেলা পরিষদের উদ্যাগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
 রবিবার সকালে  জেলা পরিষদ প্রঙ্গনে গাছের চারা রোপন করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ভোলা  জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর।
পরিবেশের ভারসাম্য ও সবুজায়নের লক্ষ্যে ভোলা জেলা পরিষদ নিজস্ব উদ্যোগে বৃক্ষের চারা রোপণ ও  রেড ক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এসময় ভোলা জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর বলেন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে সরকারের ঘোষিত আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা পরিষদ  বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে  উদ্বোধন করা হয়েছে।উদ্বোধন শেষে জেলা পরিষদের উদ্যাগের রেড ক্রিসেন্টর স্বেচ্ছাসেবক দের মাঝে গাছের চারা বিতরন করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network