1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় বিএনপি নেতা ও  বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগীর জামায়াতে যোগদান মহিলা ও শিশুবিষয়ক  মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হলেন সেলিমার রহমান বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত দাদার সম্পত্তি লিখে নিয়ে উধাও নাতি, বিপাকে বৃদ্ধ দম্পতি যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল রোগীর বরিশাল বিশ্ববিদ্যালয়ে দরজা আটকানো নিয়ে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া জ্বালানি সংকটে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী ভোলায় পুলিশের উদ্যাগে  মাদক বিরোধী সমাবেশ বাবুগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত তালতলীতে লোহার সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, ডিঙি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

মাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নওগাঁর ধামইরহাটে সুলতানা (৬৫) এক মাকে নির্যাতনের অভিযোগে তার দুই ছেলে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) দুপুরে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। সুলতানা উপজেলার খড়মপুর গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সুলতানার বড় ছেলে আব্দুল মমিন (৪৫) এবং ছোট ছেলে আব্দুল মকিম (৩৫)।

নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, শনিবার সুলতানা তার এক স্বামী পরিত্যক্তা মেয়েকে নিয়ে থানায় আসেন। এরপর তিনি তার ছেলেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি বলেন, তার স্বামী মারা যাবার পর দুই ছেলের বিয়ে হয়।

বিয়ের কিছু দিন পর থেকেই তারা আলাদাভাবে সংসার করে আসছিল। এর মাঝেই সুলতানার নামে থাকা কিছু সম্পত্তি লিখে নিতে চাপ সৃষ্টি করে দুই ছেলে। পারিবারিকভাবে বিষয়টি সুরাহার চেষ্টা করা হয়েছে অনেক বার। কিন্তু তারা তা না মেনে মাঝেমধ্যেই অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করতে থাকে। সবশেষে শনিবার তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিতে চায় মমিন ও মকিম। উপায় না পেয়ে শনিবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দেন তিনি।

পুলিশ সুপার আরও জানান, অভিযোগ পাওয়ার ধামইরহাট থানার ওসি মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলে যায়। সেখানে স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনা সত্যতা পাওয়া যায়। এরপর গ্রেপ্তার করা হয় সুলতানার দুই ছেলেকে। রোববার ফৌজদার কার্যবিধির ১৫১ ধারায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। রোববার আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নির্যাতনের শিকার সুলতানা জানান, পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে সন্তানদের অকথ্য গালিগালাজ আর সইতে পারছিলেন না। নিরুপায় হয়ে তিনি অভিযোগ করেছেন থানায়। আইন অনুযায়ী ন্যায্য বিচার তিনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network