1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানের সমর্থক হলেন কৃষক আলাল - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
এমবিবিএস’র ফলাফলে সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রশংসনীয় সাফল্য ভাণ্ডারিয়ায় সড়কে বালু ফেলে জনদুর্ভোগ, ৫১ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঠালিয়ায় স্ত্রীর হামলায় স্বামী গুরুতর আহত: ঘটনাস্থল থেকে হাতুড়ির হাতল উদ্ধার পিরোজপুরে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়ন, মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা ২৭৬ কোটি টাকা আত্মসাৎ: শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে দুদকের মামলা রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর কলাপাড়ায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে জেলেকে মারধরের অভিযোগ কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে তদবির-ঘুষ ছাড়া বরিশাল জেলা প্রশাসকের দপ্তরে ৫৭ জনের চাকরি

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানের সমর্থক হলেন কৃষক আলাল

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চলমান ফুটবল বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে বিশ্বব্যাপী চলছে উন্মাদনা। বাংলাদেশের আনাচে-কানাচেও ছড়িয়ে পড়েছে এর রেশ। নিজের পছন্দের দলকে সমর্থন দিতে গিয়ে অনেকেই বেছে নিচ্ছেন অভিনব পন্থা। তারই ধারাবাহিকতায় রাজবাড়ীতে ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা।

জেলার গোয়ালন্দ উপজেলায় এবার দুধ দিয়ে গোসল করে নিজের দীর্ঘদিনের পছন্দের দল আর্জেন্টিনা ছেড়ে ইরানের সমর্থক হয়েছেন এক কৃষক। তার নাম আলাল মোল্লা। সোমবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনার সমর্থন ত্যাগ করেন আলাল। তিনি গোয়ালন্দের চর দৌলতদিয়ার হামেদ মৃধার হাট এলাকার ছোরাপ মোল্লার ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দৌলতদিয়ার প্রত্যন্ত অঞ্চলের কৃষক আলাল মোল্লা দীর্ঘদিন ধরে লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি আর্জেন্টিনার অন্ধ ভক্ত ছিলেন। আর্জেন্টিনার সাদা-আকাশি জার্সির প্রতি তার টান ছিল অন্যরকম।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন মুসলিম দেশের ওপর অমুসলিম দেশের নির্যাতনের ঘটনায় তিনি ব্যথিত হন। একপর্যায়ে তিনি আর্জেন্টিনার সমর্থন ত্যাগ করার সিদ্ধান্ত নেন। পরে ইরান ফুটবল দলের সমর্থকদের অনুরোধে তিনি ইরানকে সমর্থন জানান।

কৃষক আলাল মোল্লা জানান, কৃষিকাজ করলেও ফুটবল তার প্রিয় খেলা। জ্ঞান-বুদ্ধি হওয়ার পর থেকে তিনি আর্জেন্টিনা দলকে ভালোবাসতেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ছেড়ে ইরানকে সমর্থন করার সিদ্ধান্ত নেন। এবারের বিশ্বকাপে ইরান ভালো কিছু করবে বলেও তিনি আশাবাদী।

ইরানের সমর্থক শওকত জামান জানান, এবার তাদের এলাকায় ইরান দলের সমর্থক অনেক। এর মধ্যে কৃষক আলাল মোল্লা একজন ফুটবলপাগল মানুষ। তিনি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনাকে সমর্থন করে আসছিলেন। এবার আর্জেন্টিনা ছেড়ে ইরান দলকে সমর্থন দিয়েছেন তিনি। তাকে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করে নিয়েছেন তারা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network