এস এম আলমগীর হোসেনঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নিচকাটা খালে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় জোয়ারের সময় আশপাশের রাস্তাঘাট ও বসতবাড়ি পানিতে তলিয়ে যাচ্ছে। এছাড়া অনেকের পুকুরও প্লাবিত হয়ে মাছ ভেসে যাচ্ছে। স্থানীয়রা জানান, নিচকাটা এলাকায় নতুন স্লুইসগেট নির্মাণকাজ চলমান থাকায় এ সুযোগে কিছু ব্যক্তি খালে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন। এতে পানি নিষ্কাশনে সমস্যা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বেড়েছে। এ বিষয়ে নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. নাহিদ হাসান বলেন, “গত বছর প্রথম দিকে কৃষকদের স্বার্থে কিছু বাঁধ দেওয়া হয়েছিল। তবে বর্তমানে যারা ব্যক্তিগতভাবে খালে বাঁধ দিচ্ছেন, সেগুলো অপসারণ...
এস এম আলমগীর হোসেনঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নিচকাটা খালে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় জোয়ারের সময় আশপাশের রাস্তাঘাট ও বসতবাড়ি পানিতে তলিয়ে যাচ্ছে।
এছাড়া অনেকের পুকুরও প্লাবিত হয়ে মাছ ভেসে যাচ্ছে। স্থানীয়রা জানান, নিচকাটা এলাকায় নতুন স্লুইসগেট নির্মাণকাজ চলমান থাকায় এ সুযোগে কিছু ব্যক্তি খালে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন। এতে পানি নিষ্কাশনে সমস্যা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বেড়েছে।
এ বিষয়ে নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. নাহিদ হাসান বলেন, “গত বছর প্রথম দিকে কৃষকদের স্বার্থে কিছু বাঁধ দেওয়া হয়েছিল। তবে বর্তমানে যারা ব্যক্তিগতভাবে খালে বাঁধ দিচ্ছেন, সেগুলো অপসারণ করতে হবে। আমি আগামীকাল ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বাঁধ কেটে দেওয়ার নির্দেশ দেব।”
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাউছার হামিদ বলেন, “বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত অবৈধ বাঁধ অপসারণ করে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।