নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক), দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) ও গণমাধ্যম কর্মীদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় কুয়াকাটা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুয়াকাটা প্রেসক্লাবে সভাপতি রুমান ইমতিয়াজ তুষার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পটুয়াখালীর উপপরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটি কলাপাড়া এর সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মাননু, সদস্য মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, মো. আল ইমরান, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, আনোয়ার হোসেন আনু, সাধারন সম্পাদক হোসাইন আমির, সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ, পরিবেশ কর্মী কে এম বাচ্চু, আসাদুজ্জামান মিরাজ। এসময় বক্তারা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরেন। প্রধান অতিথি বলেন, আমাদের কাজ চলমান রয়েছে। শীঘ্রই আপনারা এর অগ্রগতি জানতে পারবেন।