1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জাতীয় পর্যায়ে ৫ম স্থান অর্জন করলো- চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

জাতীয় পর্যায়ে ৫ম স্থান অর্জন করলো- চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
চরফ্যাশন (ভোলা)প্রতিনিধি: ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ–২০২৬ এ দেশের হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে জাতীয় পর্যায়ে ৫ম স্থান অর্জন করেছে চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজ।
এই অসাধারণ সাফল্যের মাধ্যমে প্রতিষ্ঠানটি শুধু নিজের গৌরবই বৃদ্ধি করেনি, বরং সমগ্র চরফ্যাশন উপজেলার জন্য এক নতুন ইতিহাস রচনা করেছে। কলেজের উদ্ভাবনী প্রকল্পটি আধুনিক প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট রোবোটিক সিস্টেম, যা বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামনস্কতা এবং উদ্ভাবনী চিন্তার অনন্য উদাহরণ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, চরফ্যাশন উপজেলার ইতিহাসে এই প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিযোগিতায় স্থান অর্জন করল। এর আগে উপজেলার কোনো প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ে এমন সাফল্য অর্জন করতে পারেনি।
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে এই অর্জন এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। কলেজের এই সাফল্যে আনন্দ ও গর্বে উচ্ছ্বসিত পুরো চরফ্যাশন।
স্থানীয় সচেতন মহল মনে করছে, এই অর্জন ভবিষ্যতে চরফ্যাশনের শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে আরও উৎসাহিত করবে এবং জাতীয় পর্যায়ে নতুন নতুন সাফল্যের দ্বার উন্মোচন করবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network