1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা বরিশালে ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
এস এম আলমগীর হোসেনঃ পটুয়াখালীর কলাপাড়ায় মৃত্যুবরণ করার পরও বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা তালিকায় থাকা ১১৯১ জন ব্যক্তিকে চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদের উদ্যোগে পরিচালিত যাচাই-বাছাই কার্যক্রমে এ তথ্য উঠে আসে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে মৃত ব্যক্তিদের নাম ভাতা তালিকা থেকে বাদ না পড়ায় তাদের নামে সরকারি ভাতা বরাদ্দ অব্যাহত ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে উপজেলা প্রশাসন তথ্য যাচাই শুরু করলে ১১৯১ জন মৃত ব্যক্তির নাম শনাক্ত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, “সরকারি ভাতা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে আমরা তালিকা হালনাগাদের কাজ করছি। যাচাই-বাছাইয়ে ১১৯১ জন মৃত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে এবং প্রকৃত সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিতভাবে উপকারভোগীদের তথ্য যাচাই কার্যক্রম অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন এবং এতে সরকারি অর্থের অপচয় রোধ হবে বলে মনে করছেন তারা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network