1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
৭০৪ কোটি টাকার সার ও কাঁচামাল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিল সরকার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম

৭০৪ কোটি টাকার সার ও কাঁচামাল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিল সরকার

  • আপডেট সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আজ শিল্প মন্ত্রণালয়ের তিনটি গুরুত্বপূর্ণ ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে। এসব প্রস্তাবের আওতায় সার ও প্রয়োজনীয় শিল্প কাঁচামাল আমদানিতে মোট ব্যয় হবে ৭০৪ কোটি টাকারও বেশি।

আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২৬ সালের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৭তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউরিয়া সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে ৩৪৮ কোটি ৫৫ লাখ টাকা।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ‘ডেল্টা স্টার ট্রেডিং এফজেড-এলএলসি’ তাদের স্থানীয় এজেন্ট ইবেদিতা ট্রেডিং-এর মাধ্যমে এ সার সরবরাহ করবে।

এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের জন্য সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ২৫ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবও অনুমোদন দেয়া হয়েছে। এ ক্রয়ে ব্যয় হবে ১৮৫ কোটি ১৩ লাখ টাকা। প্রতি মেট্রিক টন সারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৩০ দশমিক ৮৩ মার্কিন ডলার।

অন্য এক সিদ্ধান্তে, ট্রিপল সুপার ফসফেট কমপ্লেক্স লিমিটেডের জন্য ১৫ হাজার মেট্রিক টন ব্রাইট ইয়েলো রক সালফার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি।

এ কাজের ঠিকাদার হিসেবে ফ্যাবসকো কনস্ট্রাকশন লিমিটেডকে নির্বাচন করা হয়েছে। চুক্তির মোট মূল্য ১৭১ কোটি ১ লাখ টাকা এবং প্রতি মেট্রিক টন রক সালফারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০০ মার্কিন ডলার।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অনুমোদিত এসব আমদানি দেশের কৃষি উৎপাদন ও শিল্প কার্যক্রম সচল রাখতে সার এবং গুরুত্বপূর্ণ শিল্প কাঁচামালের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হবে।

সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্থানীয় সরকার বিভাগ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মোট সাতটি প্রস্তাব বিবেচনার জন্য উপস্থাপন করা হয়।

এর মধ্যে অনুমোদন পেয়েছে শিল্প মন্ত্রণালয়ের তিনটি প্রস্তাব।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network