1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গলাচিপায় অবৈধ বালু উত্তোলনের ড্রাম ড্রেজার জব্দ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে আওয়ামী লীগ-যুবলীগ নেতাসহ ২৫ জনের ৩৩টি অস্ত্রের লাইসেন্স বাতিল বরিশালে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে চুক্তি স্বাক্ষর করলেন ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক : তথ্যমন্ত্রী জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি কার্যকর স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী ঢাকায় আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ মোদিকে ‘ফেরেশতা’ ও ‘খুনি’ বলে প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প ঝালকাঠিতে আশির দশকে নির্মিত বেইলি ব্রিজটি ৮ বছর ধরে ঝুঁকিপূর্ণ

গলাচিপায় অবৈধ বালু উত্তোলনের ড্রাম ড্রেজার জব্দ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর গলাচিপায় সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দেশীয় প্রযুক্তির ড্রাম ড্রেজার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা মোড় সংলগ্ন সরকারি খালে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালো মেশিন দিয়ে তৈরি ড্রাম ড্রেজার ও প্রয়োজনীয় সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযানে ড্রেজার পরিচালনার সঙ্গে জড়িত শ্রমিক সাগর (২৫)-কে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত ড্রাম ড্রেজারের মালিক ফকু বিশ্বাস বলে জানা গেছে।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (অঃ দাঃ) আবুজর মো. ইজাজুল হক। তিনি বলেন, সরকারি খাল, নদী বা অন্য কোনো স্থান থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করা যাবে না।

উপজেলার কোথাও এ ধরনের কার্যক্রম পরিচালিত হলে অভিযান চালিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network