1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মেয়াদোত্তীর্ণ ভিসায় ভারতে বসবাস, যৌনপল্লি থেকে গ্রেফতার বাংলাদেশি মহিলা - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি কার্যকর স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী ঢাকায় আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ মোদিকে ‘ফেরেশতা’ ও ‘খুনি’ বলে প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প ঝালকাঠিতে আশির দশকে নির্মিত বেইলি ব্রিজটি ৮ বছর ধরে ঝুঁকিপূর্ণ মেয়াদোত্তীর্ণ ভিসায় ভারতে বসবাস, যৌনপল্লি থেকে গ্রেফতার বাংলাদেশি মহিলা পটুয়াখালীতে অনিয়মের তথ্য চাওয়ায় মারধর ও হেনস্তার শিকার ২ সাংবাদিক বৃষ্টির পূর্বাভাস- তবু কমছে না ভ্যাপসা গরম, কারণ জানালো আবহাওয়াবিদরা হাসপাতালের সিরিঞ্জ বাইরে বিক্রির চেষ্টা, নারী আটক আ.লীগ নেতাকর্মীর ৩৩ অস্ত্রের লাইসেন্স বাতিল

মেয়াদোত্তীর্ণ ভিসায় ভারতে বসবাস, যৌনপল্লি থেকে গ্রেফতার বাংলাদেশি মহিলা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : বর্ধমান শহরের একটি যৌনপল্লি থেকে গ্রেফতার করা হয়েছে এক বাংলাদেশি মহিলাকে ৷ বৈধ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ৷ আর সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে বুধবার গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ ।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত 42 বছরের ওই মহিলার বাড়ি বাংলাদেশের বরিশাল জেলার মঠবাড়িয়া থানার তুষখালি গ্রামে ।

 

বুধবার তাঁকে বর্ধমান জেলা আদালতে তোলা হয় । বিদেশি নাগরিক সংক্রান্ত আইনের অধীনে মামলা দায়ের করে পুলিশ আদালতের কাছে বিচারবিভাগীয় হেফাজতের আবেদন জানায় । একইসঙ্গে তাঁর জামিনেরও বিরোধিতা করা হয় । সেই আবেদনে মান্যতা দিয়ে বিচারক বাংলাদেশি মহিলাকে 14 দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন ৷

 

জেলা পুলিশের এক আধিকারিক বলেন, “বৈধ ভিসা ও পাসপোর্ট না-থাকার জন্য এক বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করা হয়েছে । তাঁকে আদালতে তোলা হয়েছিল । তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়েছে । তাঁর কাছ থেকে তথ্য জানার চেষ্টা করছে পুলিশ । আগামী 1 জুলাই তাঁকে ফের আদালতে তোলা হবে ।”

তদন্তকারীদের দাবি, সম্প্রতি গোপন সূত্রে খবর মেলে যে বর্ধমান শহরের যৌনপল্লি মহাজনটুলি এলাকার কয়েকজন বাসিন্দার পরিচয়পত্র ও নথিতে অসঙ্গতি রয়েছে । সেই সূত্র ধরে এলাকায় অভিযান চালানো হয়। বিভিন্ন ব্যক্তির পরিচয়পত্র যাচাইয়ের সময় ওই মহিলার নথিপত্রে সন্দেহজনক তথ্য ধরা পড়ে। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বাংলাদেশের নাগরিক বলে স্বীকার করেন । তদন্তে উঠে এসেছে, তিনি 2018 সালে বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছিলেন । তবে নির্ধারিত সময়ের পরে তাঁর ভিসার মেয়াদ শেষ হয়ে যায় । এরপরও তিনি ভারতে থেকে যান বলে অভিযোগ ।

পুলিশের দাবি, মেয়াদ উত্তীর্ণ নথি নবীকরণ না-করেই তিনি কয়েক বছর ধরে দেশে অবস্থান করছিলেন । প্রাথমিক জেরায় ওই মহিলা জানান, কাজের সন্ধানে ভারতে এসে তিনি দালালচক্রের খপ্পরে পড়েন । পরে বিভিন্ন জায়গায় ঘোরার পর বর্ধমানের ওই যৌনপল্লিতে বসবাস শুরু করেন এবং সেখানেই থেকে যান । ঘটনার পর বিষয়টি কেন্দ্রীয় সংস্থাগুলিকেও জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর । ধৃতের ভারতে অবস্থানের পেছনে অন্য কোনও চক্র বা নেটওয়ার্ক জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা । পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ করা হবে ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network