1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মায়ের ওষুধ কিনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, অভিযুক্ত গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি কার্যকর স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী ঢাকায় আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ মোদিকে ‘ফেরেশতা’ ও ‘খুনি’ বলে প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প ঝালকাঠিতে আশির দশকে নির্মিত বেইলি ব্রিজটি ৮ বছর ধরে ঝুঁকিপূর্ণ মেয়াদোত্তীর্ণ ভিসায় ভারতে বসবাস, যৌনপল্লি থেকে গ্রেফতার বাংলাদেশি মহিলা পটুয়াখালীতে অনিয়মের তথ্য চাওয়ায় মারধর ও হেনস্তার শিকার ২ সাংবাদিক বৃষ্টির পূর্বাভাস- তবু কমছে না ভ্যাপসা গরম, কারণ জানালো আবহাওয়াবিদরা হাসপাতালের সিরিঞ্জ বাইরে বিক্রির চেষ্টা, নারী আটক আ.লীগ নেতাকর্মীর ৩৩ অস্ত্রের লাইসেন্স বাতিল

মায়ের ওষুধ কিনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, অভিযুক্ত গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সাভারের আশুলিয়ায় মায়ের জন্য ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়ে ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ফার্মেসির মালিক সিয়াম মোল্লাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বুধবার (১৭ জুন) সন্ধ্যায় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। এরআগে দুপুরে আশুলিয়ার কুমকুমারি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত সিয়াম মোল্লা সাভারের আশুলিয়ার কুমকুমারি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, দুপুরে ভুক্তভোগী শিশু তার মায়ের জন্য ওষুধ কিনতে আশুলিয়ার কুমকুমারি বাজারে ফার্মেসিতে আসে। কিন্তু র্দীঘ সময় পার হলেও শিশু বাসায় না ফিরলে তার মা ফার্মেসিতে খুঁজতে আসে। এসময় ফার্মেসির পিছনের কক্ষ থেকে মালিক বের হয়ে আসে। তখন ভুক্তভোগী শিশু চিৎকার করলে শিশুটির মা ওই কক্ষের ভেতরে গিয়ে তার মেয়েকে খুঁজে পান। পরে শিশুটি ধর্ষণের কথা জানালে স্থানীয়দের সহায়তায় ওই ফার্মেসির মালিককে আটক করে জনতা। এরপরে স্থানীয়রা আশুলিয়া থানা পুলিশের কাছে ফার্মেসি মালিককে সোপর্দ করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে ফার্মেসি থেকে অভিযুক্তকে আটক করা হয়েছে। এছাড়া ভুক্তভোগী শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network