1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় ৪ মাদক কারবারি গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

কলাপাড়ায় ৪ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ায় ৪০ পিস ইয়াবাসহ চার কারবারিকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে পশ্চিম ধানখালী গ্রামের সড়ক থেকে এদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছেন বিনামকাটা গ্রামের সেন্টু খানের ছেলে মো: শাকিল খান (৩৯), চালিতাবুনিয়া গ্রামের কালাম হাওলাদারের ছেলে মুসফিকুর রহমান শান্ত (১৯), দক্ষিণ বড় বালিয়াতলী গ্রামের মালেক গাজীর ছেলে বাইজিদ গাজী (২৮) ও বড়পাড়া গ্রামের বজলু চৌকিদারের ছেলে জাকারিয়া (৩০)। কলাপাড়া থানার ওসি মো: নজরুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, আসামিরা ইয়াবা কেনাবেচা করছিল। এ সময় পুলিশ তাঁদের গ্রেফতার করে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে মুসফিকুর রহমান শান্ত মাদক ডিলার আল-আমিন ওরফে উলফা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। শান্ত ওখানকার নমরহাট টেকনিক্যাল কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার তথ্য পুলিশ নিশ্চিত করেছে। এর গডফাদার উলফাকে পুলিশ ৩ জুন গ্রেফতার করে। উলফা মাদকসহ ৭ মামলার আসামি। তিনি বর্তমানে জেল হাজতে রয়েছে। আল-আমিন ওরফে উলফার বাড়ি চম্পাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে। পুলিশের দাবি উলফার মাদক ব্যবসা তার অনুপস্থিতিতে শান্ত নিয়ন্ত্রণ করে আসছিল।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network