1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

পিরোজপুরে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টায় পিরোজপুর টাউন ক্লাব মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও দি পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। খাদ্য সামগ্রী বিতরণকালে গাজী লাভলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পিরোজপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দল সভাপতি আব্দুস সালাম বাতেন ও সাধারণ সমপাদক আফজাল হোসেন টিপু, বিএনপি নেতা মোঃ সাখাওয়াত হোসেন, জেলা যুবদল সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, সদর উপজেলা বিএনপি সদস্য গাজী কামরুজ্জামান শুভ্র প্রমুখ। পিরোজপুর পৌরসভা নয়টি ওয়ার্ডের প্রায় ২ হাজার সুবিধা বঞ্চিত মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবন, পিয়াজ, আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য বিতরণ করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network