1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গলাচিপায় তিন নবজাতকের দুধের খরচ মেটাতে দিশেহারা অটোচালক বাবা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে ঢুকে কৃষককে মারধর, ধাওয়া খেয়ে শটগান ফেলে পালালো বিএসএফ সদস্যরা বরিশালে ফেসবুকে ব্যক্তিগত ছবি ছড়িয়ে ব্ল্যাকমেইল, ২ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

গলাচিপায় তিন নবজাতকের দুধের খরচ মেটাতে দিশেহারা অটোচালক বাবা

  • আপডেট সময় : শনিবার, ২০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর গলাচিপা উপজেলায় একসঙ্গে জন্ম নেওয়া তিন নবজাতকের লালন-পালনের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন স্বল্প আয়ের এক অটোচালক বাবা। তিন সন্তান হাসান, হোসেন ও মিমের জন্মের আনন্দের মধ্যেও এখন তাদের দুধ ও অন্যান্য খরচ মেটাতে দিশেহারা হয়ে পড়েছেন রাসেল মোল্লা নামের ওই ব্যক্তি।

পারিবারিক সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বাসিন্দা রাসেল মোল্লা অটো চালিয়েই তার পরিবারের জীবিকা নির্বাহ করেন। আগে তার স্ত্রী ও পাঁচ বছর বয়সী এক কন্যাসন্তানকে নিয়ে কোনোভাবে সংসার চললেও গত ২ মার্চ একসঙ্গে তিন নবজাতক আসার পর তাদের পারিবারিক ব্যয় কয়েকগুণ বেড়ে গেছে।

রাসেল মোল্লা বলেন, বর্তমানে নবজাতক শিশুদের জন্য শুধু কৌটার দুধ কিনতেই মাসে প্রায় ৩০ হাজার টাকার প্রয়োজন হচ্ছে, যা তার পক্ষে কোনোভাবেই বহন করা সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, এলাকায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে তিনি নিয়মিত অটো চার্জ দিতে পারেন না। ফলে অনেক দিন তার আয়ও পুরোপুরি বন্ধ থাকে। এই কঠিন পরিস্থিতিতে সন্তানদের খাবার ও চিকিৎসার খরচ মেটাতে বর্তমানে ধার-দেনার ওপর নির্ভর করতে হচ্ছে তাকে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাসেল খুবই পরিশ্রমী মানুষ। তবে একসঙ্গে তিন নবজাতকের সব ধরনের ব্যয় বহন করা তার মতো একজন স্বল্প আয়ের মানুষের জন্য অত্যন্ত কঠিন। তারা এই অসহায় পরিবারটির জন্য সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন। পরিবারটিও বর্তমানে সমাজের বিত্তবান মানুষ ও বিভিন্ন মানবিক সংগঠনের সহযোগিতার প্রত্যাশা করছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network