1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দৌলতখানে দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে জাল ও ভূয়া সার্টিফিকেটে চাকরি নেওয়ার অভিযোগ: থানায় জিডি প্রফেসর মোক্তার হোসাইনের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান লালমোহনে পাচারকালে ৩১ বস্তা সার জব্দ সিকদার পাড়া জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ভাণ্ডারিয়ায় জাল সনদ ও অনিয়মের দায়ে দুই কলেজ শিক্ষকের এমপিও বাতিল পাওনা টাকা ফেরত চাওয়ায় প্রবাসী জামাইকে গাছে বেঁধে মারধর আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: শফিকুর রহমান দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের গলাচিপায় তিন নবজাতকের দুধের খরচ মেটাতে দিশেহারা অটোচালক বাবা বরিশালে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ

দৌলতখানে দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতা

  • আপডেট সময় : শনিবার, ২০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ভোলার দৌলতখানে দুর্নীতি দমন কমিশন  বরিশালের উদ্যোগে জনসচেতনতা সৃষ্টি ও সততাচর্চায় উদ্বুদ্ধ করণ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কমার্স ব্যাংকের এমডি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোঃ ওবায়দুল হক।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবদুল মতিন খান।  অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ , উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শ ম ফারুক, প্রভাষক আব্দুল খালেক, ভোলা ওবায়দুল হক কলেজের অধ্যাপক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কামরুল আহসান হিরন,   একাডেমিক সুপারভাইজার রিনা আক্তার, যুব উন্নয়ন অফিসার মিজানুর রহমান, দৌলতখান মহিলা কলেজের প্রভাষক নাজিম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি  আব্দুল কাদের উজ্জল চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি জাকির আলম,  দৈনিক আমার দেশ এর উপজেলা প্রতিনিধি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির  সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের প্রমুখ।

 

বিতর্ক প্রতিযোগিতায় দৌলতখান সরকারি উচ্চ  বিদ্যালয় ও দৌলতখান সরকারি বালিকা উচ্চ  বিদ্যালয় সহ সাতটি  শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।  প্রতিযোগিতায় অংশগ্রহণকারী  শিক্ষার্থীরা যথাযথ যুক্তিতর্কের মাধ্যমে আকর্ষণীয়  মনমুগ্ধকর  উপস্থাপনা ও আলোচনায়  অনুষ্ঠানকে প্রাণবন্ত  সফল ও  সাফল্যমন্ডিত করে তোলে।  বিতর্ক প্রতিযোগিতায় বিজ্ঞ বিচারকদের ফলাফলে জয়নুল আবদীন ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার বিজয় অর্জন করে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network