1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে মাদকের বিস্তাররোধে করণীয় শীর্ষক সভা - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে জাল ও ভূয়া সার্টিফিকেটে চাকরি নেওয়ার অভিযোগ: থানায় জিডি প্রফেসর মোক্তার হোসাইনের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান লালমোহনে পাচারকালে ৩১ বস্তা সার জব্দ সিকদার পাড়া জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ভাণ্ডারিয়ায় জাল সনদ ও অনিয়মের দায়ে দুই কলেজ শিক্ষকের এমপিও বাতিল পাওনা টাকা ফেরত চাওয়ায় প্রবাসী জামাইকে গাছে বেঁধে মারধর আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: শফিকুর রহমান দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের গলাচিপায় তিন নবজাতকের দুধের খরচ মেটাতে দিশেহারা অটোচালক বাবা বরিশালে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ

পিরোজপুরে মাদকের বিস্তাররোধে করণীয় শীর্ষক সভা

  • আপডেট সময় : শনিবার, ২০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : মাদকের বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে  ‘পিরোজপুরে মাদকের বিস্তার আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে ও জেলা পরিষদের সহযোগিতায় আজ শনিবার (২০ জুন) বেলা ১১টায় পিরোজপুর সদর উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী, জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত ও পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

 

এছাড়া উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা। আলোচনা সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সমপাদক জিয়াউল হক।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক বর্তমানে দেশের অন্যতম প্রধান সামাজিক সমস্যা। মাদকের ভয়াল ছোবলে যুবসমাজ বিপথগামী হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবার, নানা ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে সমাজে। এ পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদারের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

 

বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে শুধু প্রশাসনিক পদক্ষেপ যথেষ্ট নয়; সমাজের প্রতিটি স্তরে সচেতনতা সৃষ্টি করতে হবে। সন্তানদের প্রতি অভিভাবকদের নজরদারি বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সমপর্কে সচেতন করে তুলতে হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network