1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
এমবিবিএস’র ফলাফলে সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রশংসনীয় সাফল্য ভাণ্ডারিয়ায় সড়কে বালু ফেলে জনদুর্ভোগ, ৫১ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঠালিয়ায় স্ত্রীর হামলায় স্বামী গুরুতর আহত: ঘটনাস্থল থেকে হাতুড়ির হাতল উদ্ধার পিরোজপুরে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়ন, মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা ২৭৬ কোটি টাকা আত্মসাৎ: শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে দুদকের মামলা রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর কলাপাড়ায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে জেলেকে মারধরের অভিযোগ কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে তদবির-ঘুষ ছাড়া বরিশাল জেলা প্রশাসকের দপ্তরে ৫৭ জনের চাকরি

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

  • আপডেট সময় : শনিবার, ২০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে বাংলাদেশ ভ্রমণে এসে সাতকানিয়ায় হেনস্তার শিকার হয়েছেন নেপালি তরুণ বিশ্বাস রয়। শুক্রবার (১৯ জুন) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ায় এক সিএনজি চালকের অসদাচরণের শিকার হন তিনি।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, এক সিএনজিচালক বিশ্বাস রয়ের সঙ্গে উত্তেজিত আচরণ করছেন। এ ঘটনায় নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন বিদেশি পর্যটকের সঙ্গে এমন আচরণ দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে।

বিশ্বাস রয় নেপালের ইলাম জেলার বাসিন্দা। তিনি গত ১৮ মে নেপাল থেকে সাইকেল ভ্রমণ শুরু করে বাংলাদেশে আসেন এবং মাদকবিরোধী সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন। সাতকানিয়া থানার ওসি জানান, ভিডিওটি পর্যালোচনা করা হয়েছে এবং অভিযুক্ত সিএনজিচালককে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে কাজ করছে পুলিশ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network