1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধারে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় বিএনপি নেতা ও  বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগীর জামায়াতে যোগদান মহিলা ও শিশুবিষয়ক  মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হলেন সেলিমার রহমান বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত দাদার সম্পত্তি লিখে নিয়ে উধাও নাতি, বিপাকে বৃদ্ধ দম্পতি যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল রোগীর বরিশাল বিশ্ববিদ্যালয়ে দরজা আটকানো নিয়ে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া জ্বালানি সংকটে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী ভোলায় পুলিশের উদ্যাগে  মাদক বিরোধী সমাবেশ বাবুগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত তালতলীতে লোহার সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, ডিঙি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধারে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

  • আপডেট সময় : শনিবার, ২০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত সেপটিক ট্যাংকে নেমে শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল সাড়ে আটটার দিকে টেলকির জলই এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা সবাই আদিবাসী।

নিহতরা হলেন, জলই গ্রামের বাবুল হাদিমা, তার শিশু পুত্র নেইমার ম্রং, একই গ্রামের রতন নকরেক ও গাবরিয়েল নকরেক। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক জানান, টেলকি জলই এলাকায় পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে নেমে একে একে ৪জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন।

সকালে একটি ছাগল পড়ে যায় কুপে। এসময় প্রথমে গ্রাবিয়েল নকরেক (৩৫) ছাগল উদ্ধার করতে কূপে নামেন। পরবর্তীতে বাহির থেকে তার কোন সাড়াশব্দ না পেয়ে একে একে আরো ৩ জন প্রবেশ করেন। তাদের সকলেরই কোন সাড়াশব্দ না পেয়ে স্থানীয় লোকজন মধুপুর ফায়ার সার্ভিস কে অবগত করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network