1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলায় প্রশাসনকে ম্যানেজ করে খাল দখল করে একের পর এক নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

ভোলায় প্রশাসনকে ম্যানেজ করে খাল দখল করে একের পর এক নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন

  • আপডেট সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
মোঃমনছুর আলম জেলা প্রতিনিধি ভোলা:  ভোলায় প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীকে ম্যানেজ করে একের পর এক সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তাদের দাবি, প্রভাবশালী একটি মহল দীর্ঘদিন ধরে খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোলার খালটি ছিল একসময়ের ভোলার প্রান বর্তমানে ভোলা গার্লস স্কুলের পাশে খালের জায়গা দখল করে মাটি ভরাটের পর সেখানে একের পর এক নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন,  আবাসিক স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এতে খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ঝুঁকি বাড়ছে।
এলাকাবাসীর অভিযোগ, খাল দখলের বিষয়ে একাধিকবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং প্রভাবশালীরা প্রশাসনের কিছু ব্যক্তিকে প্রভাবিত করে নির্বিঘ্নে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, “যে খাল দিয়ে একসময় নৌকা চলত, এখন সেখানে বহুতল ভবন দাঁড়িয়ে গেছে। খালগুলো দখল হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের পথ সংকুচিত হয়েছে। সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।”
পরিবেশ সচেতন নাগরিকরা বলছেন, খাল দখল ও ভরাটের ফলে শুধু পরিবেশের ক্ষতিই হচ্ছে না, ভবিষ্যতে নগর ব্যবস্থাপনা ও দুর্যোগ মোকাবিলায়ও বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। তারা দ্রুত অবৈধ দখল উচ্ছেদ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
খাল দখল কারী মোঃ কামরুল ইসলাম জানান, খালের ভিতরে তার জমি রয়েছে সেখানেই সে বহু তলা ভবন নির্মাণ করেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টকতৃপক্ষ অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মোঃ বেলাল হোসেন জানান, খাল করে ভবন নির্মাণ করাার সুযোগ নেই তবে ভোলা সরকারি গার্লস স্কুলের পাশে যে ভবন গুলো খাল দখল করে করা হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে । স্থানীয়রা আশা করছেন, বিষয়টি তদন্ত করে খাল উদ্ধার এবং অবৈধ স্থাপনা অপসারণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network