1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ অবদান: পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান গোলাম মোস্তফা খান - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর দানবাক্সে ‘চোখ’ দিতেই বদলি আলোচিত ডিসি সারওয়ার! কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসায় ব্যপক আয়োজনে পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ অবদান: পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান গোলাম মোস্তফা খান ভোলায় গৃহবধূর মৃত্যু, তিন আসামির দুই দিনের রিমান্ড গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে আহত ২ লালমোহনে ঝুঁকিপূর্ণ সেতু সংস্কারের দাবিতে মানববন্ধন বরিশালে এটিএম বুথে টাকা উত্তোলনে সীমাহীন দুর্ভোগের সাথে জটিলতায় ক্ষুব্ধ গ্রাহকগণ গাজীপুরে যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশকে হুমকি: একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু কলাপাড়ায় মাছ ধরতে গিয়ে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু

জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ অবদান: পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান গোলাম মোস্তফা খান

  • আপডেট সময় : রবিবার, ২১ জুন, ২০২৬

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদান রাখায় পটুয়াখালী জেলার মে মাসের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গলাচিপা উপজেলার রতনদিতালতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা খান।

শনিবার (২১ জুন) পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে শ্রেষ্ঠ চেয়ারম্যানের সম্মাননা ক্রেস্ট তুলে দেন। জানা গেছে, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধি, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্নকরণ এবং সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

সম্মাননা প্রাপ্তির পর চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা খান বলেন, “এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়; এটি রতনদিতালতলী ইউনিয়ন পরিষদের সকল সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং ইউনিয়নবাসীর সম্মিলিত প্রচেষ্টার ফল। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

ভবিষ্যতেও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে একই নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবো।” এ অর্জনে রতনদিতালতলী ইউনিয়নের সর্বস্তরের জনগণ, জনপ্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন।

তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে ইউনিয়নের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে। স্থানীয়দের মতে, এই স্বীকৃতি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে সংশ্লিষ্টদের উৎসাহিত করবে এবং জনগণের মাঝে সেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network