1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ফৌজদারি অপরাধের দণ্ডের মাত্রা নিরূপণে আইন প্রণয়নের সম্ভাব্যতা যাচাইয়ে সেমিনার অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ অবদান: পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান গোলাম মোস্তফা খান ভোলায় গৃহবধূর মৃত্যু, তিন আসামির দুই দিনের রিমান্ড গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে আহত ২ লালমোহনে ঝুঁকিপূর্ণ সেতু সংস্কারের দাবিতে মানববন্ধন বরিশালে এটিএম বুথে টাকা উত্তোলনে সীমাহীন দুর্ভোগের সাথে জটিলতায় ক্ষুব্ধ গ্রাহকগণ গাজীপুরে যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশকে হুমকি: একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু বরিশালে গ্রেপ্তার এড়াতে ছাঁদ থেকে লাফিয়ে পরে আ.লীগ নেতার মৃত্যু কলাপাড়ায় মাছ ধরতে গিয়ে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু মনপুরায় জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার টাকা কলাপাড়ায় মৎস্য সম্পদের গুনগত মান রক্ষায় প্রশাসনের উদ্যোগ

ফৌজদারি অপরাধের দণ্ডের মাত্রা নিরূপণে আইন প্রণয়নের সম্ভাব্যতা যাচাইয়ে সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ২১ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : আইন কমিশনের আয়োজনে ফৌজদারি অপরাধের দণ্ডের মাত্রা নিরূপণ বিষয়ক আইন প্রণয়নের সম্ভাব্যতা যাচাই শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

আইন কমিশনের সম্মেলন কক্ষে আজকের এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সেমিনারে সভাপতিত্ব করেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা।

 

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লাসহ আইন মন্ত্রণালয় এবং আইন কমিশনের কর্মকর্তারা ফৌজদারি অপরাধের দণ্ডের মাত্রা নিরূপণ বিষয়ক প্রস্তাবিত আইন নিয়ে উন্মুক্ত আলোচনায় তাদের অভিমত প্রকাশ করেন। উন্মুক্ত আলোচনাটি পরিচালনা করেন আইন কমিশনের গবেষণা কর্মকর্তা মো. আসিফ ইকবাল।

 

আজকের সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইন কমিশনের সদস্য বিচারপতি শামীম হাসনাইন ও অধ্যাপক ড. নাইমা হক। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন কমিশনের গবেষণা কর্মকর্তা মোসাম্মাদ মনিরা সুলতানা। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আইন কমিশনের সচিব (জেলা ও দায়রা জজ) সৈয়দ আজাদ সুবহানী।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network