1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে ৩ লাখ ৬০ হাজার টাকার পলিথিন জব্দ, মালিককে অর্থদণ্ড - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী সাত বছরের সাজা এড়াতে, ১০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি নিজ সংসদীয় আসনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী নুরুল হকের মতবিনিময় খাল পরিস্কার: জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে গৌরনদী পৌরশহরের দুই সহস্রাধিক পরিবার রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ

লালমোহনে ৩ লাখ ৬০ হাজার টাকার পলিথিন জব্দ, মালিককে অর্থদণ্ড

  • আপডেট সময় : রবিবার, ২১ জুন, ২০২৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ৩ লাখ ৬০ হাজার টাকার অবৈধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। শনিবার দুপুরে পৌরশহরের হাফিজ উদ্দিন অ্যাভিনিউতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসান স্টোরের গোডাউন থেকে এসব পলিথিন জব্দ করা হয়।

জব্দকৃত পলিথিনের পরিমাণ ১ হাজার ৪৪০ কেজি। কোস্টগার্ড লালমোহন বিসিজি আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. ইকরামুল কবীরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরে একইদিন বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাসান স্টোরের মালিক মো. সাব্বির হোসেনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক। এ সময় জব্দকৃত অবৈধ পলিথিন বিনষ্ট করতে ও পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়ার কাছে হস্তান্তর করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network