1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ভাণ্ডারিয়ার রফিকুল কবির - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম
জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ অবদান: পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান গোলাম মোস্তফা খান ভোলায় গৃহবধূর মৃত্যু, তিন আসামির দুই দিনের রিমান্ড গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে আহত ২ লালমোহনে ঝুঁকিপূর্ণ সেতু সংস্কারের দাবিতে মানববন্ধন বরিশালে এটিএম বুথে টাকা উত্তোলনে সীমাহীন দুর্ভোগের সাথে জটিলতায় ক্ষুব্ধ গ্রাহকগণ গাজীপুরে যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশকে হুমকি: একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু বরিশালে গ্রেপ্তার এড়াতে ছাঁদ থেকে লাফিয়ে পরে আ.লীগ নেতার মৃত্যু কলাপাড়ায় মাছ ধরতে গিয়ে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু মনপুরায় জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার টাকা কলাপাড়ায় মৎস্য সম্পদের গুনগত মান রক্ষায় প্রশাসনের উদ্যোগ

ড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ভাণ্ডারিয়ার রফিকুল কবির

  • আপডেট সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
তরিকুল ইসলাম, ভাণ্ডারিয়া প্রতিনিধিঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ১৪ সদস্যবিশিষ্ট অ্যাডহক পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার কৃতি সন্তান অধ্যাপক ডা. মো. রফিকুল কবির।

দেশের একজন খ্যাতিমান অর্থোপেডিক সার্জন হিসেবে পরিচিত ডা. রফিকুল কবির চিকিৎসা ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির পরিবার পরিকল্পনা বিষয়ক সহ-সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাবেক সহ-সভাপতি ও সাবেক উপদেষ্টা এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সরকার সম্প্রতি ১৪ সদস্যবিশিষ্ট একটি অ্যাডহক পরিচালনা পর্ষদ গঠন করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক ডা. মো. রফিকুল কবিরকে ভাইস চেয়ারম্যান এবং ডা. আবু মোহাম্মদ মোশাররাফুল ইসলাম (রানা)-কে ট্রেজারার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অধ্যাপক ডা. সৈয়দ মহিউদ্দিন হাসান মুরাদ, অধ্যাপক ডা. মো. সাইফুল রহমান, ফারুক উদ্দিন ভূঁইয়া, রফিকুল ইসলাম সিকদার, ডা. রফিকুজ্জামান, অ্যাডভোকেট জাকারিয়া, ডা. শাহ মোহাম্মদ গারেয়ার আলম, ড. জসিম আহমেদ, কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, রেজাউর রহমান চৌধুরী, অধ্যাপক ড. শেখ তৈয়বুর রহমান এবং এস এম আসাদুজ্জামান।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অ্যাডহক বোর্ডের মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৩০ দিন। তবে জনস্বার্থে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গত ২০ জুন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আলতাফীর হক স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।

ভাণ্ডারিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অধ্যাপক ডা. রফিকুল কবিরের এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিকে এলাকার জন্য গৌরবের বিষয় হিসেবে দেখছেন। তাঁর এই অর্জনে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলে আনন্দ ও সন্তোষ প্রকাশ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network