1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে ব্রিজ ভেঙে বালুবাহী ট্রাক খালে - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী  লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

লালমোহনে ব্রিজ ভেঙে বালুবাহী ট্রাক খালে

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ভোলার লালমোহনে ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙে বালুবোঝাই ট্রাক খালে পড়ে চালক নাইম হোসেন জয় (২২) নিহত হয়েছে। আহত হয়েছে ট্রাকের হেল্পার আল-আমিন (১২)।

 

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা ও রমাগঞ্জ ইউনিয়নের আজাহার রোড সংলগ্ন বেতুয়া খালের উপর সংযোগ ব্রিজে এ ঘটনা ঘটে|


‎জানা গেছে, দুপুরের দিকে ট্রাক চালক নাইম হোসেন জয় হেল্পার আল-আমিনকে নিয়ে চতলা বাজার থেকে বালু বোঝই করে চরমোল্লাজী গ্রামে যাচ্ছিল| আজাহার রোডের পূর্ব মাথায় বেতুয়া খালের উপর সংযোগ ব্রিজে উঠলে ব্রিজটি ভেঙ্গে খালে পড়ে যায়| এ সময় ট্রাক চালক ও হেল্পার ট্রাকের মধ্যে আটকে গেলে তাদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে লালমোহন উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক চালব নাইম হোসেন জয়কে মৃত ঘোষণা করে|

 

চালকের বাড়ি চতলা ৪নং ওয়ার্ডে| তার বাবার নাম মোঃ ফরিদ| অপরদিকে হেল্পার আল-আমিনকে লালমোহন উপজেলা সাস্স কমপ্লেক্সে থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল স্থানান্তরিত করা হয়েছে| সেও একই এলাকার মোঃ ভুট্টুর ছেলে|


‎এ বিষয়ে লালমোহন থানার ওসি মোঃ অলিউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত চালকের লাশের সুরতহাল করেছে| পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে|

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network