1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পটুয়াখালীতে পাট উৎপাদন বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে পাট উৎপাদন বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত দৌলতখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু নিয়ে তোলপাড় আ’লীগের মন্ত্রী এমপিদের সঙ্গে রাস্তার নামেও মামলা হয়েছে : মাসুদ সাঈদী মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই : ওসি গৌরনদী বরিশাল কারাগারের কনডেম সেলে কেমন আছেন আলোচিত সেই মিন্নি? গৌরনদীতে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের আল্টিমেটাম মাদকের গডফাদার যে দলেরই হোক ধরে শাস্তি নিশ্চিত করতে হবে : পিরোজপুরে গণপূর্ত প্রতিমন্ত্রী কাউখালীর দুই সরকারি বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট তামাককে ‘না’ বললেই গড়া সম্ভব সুস্থ সমাজ : মাসুদ সাঈদী কলাপাড়ায় সেতুর মালামাল ছরের পর বছর ঝুঁকিপূর্ণ, নির্বিকার সওজ

পটুয়াখালীতে পাট উৎপাদন বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : উপকূলীয় অঞ্চলে পাট, পাটজাতীয় আঁশ ও পাটের বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জেলার কলাপাড়ায় কৃষক-কৃষাণীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৫০ জন কৃষক-কৃষাণী অংশ নেন।

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নার্গীস আক্তার আজ বেলা ১১টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের পাট গবেষণা উপকেন্দ্রের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (পিটিসি) গোলাম মোস্তফা, পরিচালক (প্রশাসন ও অর্থ) ইয়ারউদ্দিন সরকার এবং পাট গবেষণা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল্লাহ আল বাক্কী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে পাট চাষ সম্প্রসারণ এবং উপকূলীয় অঞ্চলে নতুন পাটচাষি গড়ে তুলতে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি উন্নত জাতের পাট ও বীজ উৎপাদন, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং পাটজাতীয় আঁশের উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মহাপরিচালক ড. নার্গীস আক্তার বলেন, উপকূলীয় এলাকার জলবায়ু ও মাটির বৈশিষ্ট্য বিবেচনায় উপযোগী প্রযুক্তি ও উন্নত জাতের পাট সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এ লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network