1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাউখালীর নাঙ্গুলী নেছারিয়া কামিল মাদ্রাসায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ, র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত তালিমী জলসায় নতুন প্রজন্ম দ্বীনের সঠিক শিক্ষা অর্জনের সুযোগ পায় : ছারছীনার পীর বানারীপাড়ার ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী ঢাকায় গ্রেপ্তার ভাণ্ডারিয়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা উজিরপুরে অসহায় পরিবারের শত বছরের ভোগদখলীয় জমি দখলের পায়তারা  চরফ্যাশনে ১৮ হাজার কৃষকের মাঝে সার বীজ ও চারা বিতরণ উজিরপুরের গুঠিয়া ব্রিজে উড়ছে “রহস্যময়” সাদা পতাকা !  আদালতের নির্দেশের ২০ দিন পরও ভগ্নিপতির আঘাতে শ্যালক হত্যার মামলা নেয়নি ওসি লালমোহনে কর্মচারী নিয়োগে জালিয়াতি, অধ্যক্ষের এমপিও স্থগিত বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

কাউখালীর নাঙ্গুলী নেছারিয়া কামিল মাদ্রাসায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ, র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
পিরোজপুর প্রতিনিধি: সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্ট-এর উদ্যোগে পিরোজপুর জেলার কাউখালী উপজেলাধীন নাঙ্গুলী নেছারিয়া কামিল মাদ্রাসায় আজ সোমবার সকালে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি মাদ্রাসা প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। পরে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এরপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গুলী নেছারিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল মতিন (পীর সাহেব, নাঙ্গুলী দরবার শরীফ)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার। প্রত্যেক শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ করে এবং তার পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে সবুজ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবে রূপ নেবে।”
সেমিনারে বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতন করে তোলার পাশাপাশি প্রতিটি পরিবারকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে হবে। ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ রোপণ ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network