1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সচেতনতামূলক সভা - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত, ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি কলাপাড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের সম্পাদক বহিষ্কার বাল্কহেডের ধাক্কায় বানারীপাড়ার জনতাহাট ব্রিজ ভেঙে খালে, চরম দুর্ভোগে এলাকাবাসী কাউখালীতে স্কুল-মাদ্রাসায় র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি জিয়ানগরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ দৌলতখানে শিশু শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সচেতনতামূলক সভা কলাপাড়ায় দুর্যোগসহনশীল ও অন্তর্ভুক্তিমূলক প্রস্তুতি জোরদারে সমন্বয় সভা মনপুরায় মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় কুয়াকাটায় শিক্ষার্থীদের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে সচেতনতামূলক প্রতিযোগিতা

কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সচেতনতামূলক সভা

  • আপডেট সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণের লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে, সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের প্রশাসনিক হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম, উপজেলা ক্রিয়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

 

সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, সামাজিক অবক্ষয় এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও প্রশাসনের সঙ্গে জনগণের সহযোগিতা জোরদারের আহ্বান জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network