1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মনপুরায় মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত, ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি কলাপাড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের সম্পাদক বহিষ্কার বাল্কহেডের ধাক্কায় বানারীপাড়ার জনতাহাট ব্রিজ ভেঙে খালে, চরম দুর্ভোগে এলাকাবাসী কাউখালীতে স্কুল-মাদ্রাসায় র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি জিয়ানগরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ দৌলতখানে শিশু শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সচেতনতামূলক সভা কলাপাড়ায় দুর্যোগসহনশীল ও অন্তর্ভুক্তিমূলক প্রস্তুতি জোরদারে সমন্বয় সভা মনপুরায় মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় কুয়াকাটায় শিক্ষার্থীদের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে সচেতনতামূলক প্রতিযোগিতা

মনপুরায় মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

  • আপডেট সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ভোলার মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের উদ্যোগে এ বিদায় ও দোয়ার আয়োজন করা হয়। সোমবার (২৯ জুন) বেলা ১১ টায় কলেজ মিলনায়তনে এ বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়।

 

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম শাহীন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ ছালাউদ্দিন আহম্মেদ প্রিন্স, উপজেলা যুবদল আহবায়ক মোঃ সামছুদ্দিন আহম্মেদ মোল্লা, সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম। কলেজের শরীরচর্চা শিক্ষক মোঃ ছালেহ উদ্দিনের সঞ্চলনায় অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক মোঃ আবুল বাশার।

 

এসময় বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ বক্তব্য রাখেন, দ্বাদশ শ্রেনীর ছাত্রী ইসরাত জাহান ইশা। একাদশ শ্রেনীর ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, তাজরিয়ান ঋতু। মানপত্র পত্র পাঠ করেন, একাদশ শ্রেনীর ছাত্রী উম্মে হাবিবা। কুরআন থেকে পাঠ করেন, অনাদী আক্তার ঝুমা। গীতা পাঠ করেন, একাদশ শ্রেনীর ছাত্রী হৃদীতা দাস অনিশা। এসময় মনোয়ারা বেগম মহিলা কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network