1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় দেশীয় মদসহ আটক ১, থানায় সোপর্দ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

কলাপাড়ায় দেশীয় মদসহ আটক ১, থানায় সোপর্দ

  • আপডেট সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় মদসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে “মাদক নির্মূল ও অপরাধ প্রতিরোধ সামাজিক উন্নয়ন কমিটি”-এর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তি চুষে (৩২), পিতা- অংশে মাতুব্বর, উপজেলার বালিয়াতলী ইউনিয়নের সোনাপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, তুলাতলী স্ট্যান্ড এলাকায় অভিযান চলাকালে তার কাছ থেকে ২.৫ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। এ সময় তিনি আবুল হোসেন সিকদারের মোটরসাইকেলে যাতায়াত করছিলেন।
মোটরসাইকেল চালক আবুল হোসেন সিকদার জানান, যাত্রীর কাছে মদ রয়েছে-এ বিষয়টি তিনি জানতেন না। আটক ব্যক্তিও একই দাবি করেন। পরে আবুল হোসেন সিকদার ভবিষ্যতে যাত্রী সম্পর্কে প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে মোটরসাইকেলে বহন করার অঙ্গীকার করে লিখিত মুচলেকা দিলে স্থানীয়রা তাকে সতর্ক করে ছেড়ে দেন।
পরে আটক ব্যক্তি চুষেকে উদ্ধারকৃত ৫ লিটার দেশীয় মদসহ কলাপাড়া থানার এসআই কামরুজ্জামানের কাছে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network