1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের সম্পাদক বহিষ্কার - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত, ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি কলাপাড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের সম্পাদক বহিষ্কার বাল্কহেডের ধাক্কায় বানারীপাড়ার জনতাহাট ব্রিজ ভেঙে খালে, চরম দুর্ভোগে এলাকাবাসী কাউখালীতে স্কুল-মাদ্রাসায় র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি জিয়ানগরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ দৌলতখানে শিশু শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সচেতনতামূলক সভা কলাপাড়ায় দুর্যোগসহনশীল ও অন্তর্ভুক্তিমূলক প্রস্তুতি জোরদারে সমন্বয় সভা মনপুরায় মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় কুয়াকাটায় শিক্ষার্থীদের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে সচেতনতামূলক প্রতিযোগিতা

কলাপাড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের সম্পাদক বহিষ্কার

  • আপডেট সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আজকের পত্রিকার কলাপাড়া প্রতিনিধি মো. মোয়াজ্জেম হোসেনের (৪০) ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় কলাপাড়া পৌর শহরের সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

 

আজ রবিবার বিকেলে পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয় টি নিশ্চিত হওয়া গেছে। বেল্লাল হোসেনের বহিষ্করাদেশ পটুয়াখালী জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী এবং সদস্য সচিব জাকারিয়া আহমেদ অনুমোদন করেছেন। শনিবার রাত সাড়ে আটটার দিকে  কলাপাড়া উপজেলার নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আজকের পত্রিকার কলাপাড়া প্রতিনিধি মো. মোয়াজ্জেম হোসেন কলাপাড়া পৌর শহরের সদর রোড এলাকায় একটি মোবাইলের দোকানে বসে ছিলেন।

 

এ সময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ওরফে ফাহিম ও মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেনের নেতৃত্বে ছাত্রদলের ১০-১২ নেতাকর্মী তাঁকে ডেকে দোকান থেকে বের করে। এরপর রাস্তায় ফেলে ওই সকল নেতা-কর্মীরা তাঁকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে সে দৌড়ে দোকানের ভিতর আশ্রয় নেন। তাঁকে দ্বিতীয় দফা দোকান থেকে টেনে বের করে মারধর করা হয়। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। সাংবাদিক মোয়াজ্জেম হোসেন এখন গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেনকে বহিষ্কার করা হলেও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ওরফে ফাহিমকে বহিষ্কার না করার ঘটনায় মোয়াজ্জেম হোসেনের পরিবার অসন্তোষ প্রকাশ করেছেন। মোয়াজ্জেম হোসেন নিজও কলাপাড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

 

মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার ঘটনায় কলাপাড়া প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব, কুয়াকাটা প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম, কলাপাড়া সাংবাদিক ইউনিয়ন তীব্র নিন্দা জানিয়েছে। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে শাস্তি প্রদান করার জন্য আহ্বান জানিয়েছে। ছাত্রদলের নেতাদের হামলায় খোদ বিএনপির নেতা, শিক্ষক ও গণমাধ্যম কর্মী মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার ঘটনায় বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ মনোভাব পোষণ করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network