1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দৌলতখানে শিশু শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

দৌলতখানে শিশু শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

  • আপডেট সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ভোলার দৌলতখানে ৬ বছর বয়সের শিশু শিক্ষার্থী ছাহেদকে হত্যা করা হয়েছে দাবি করে ভিক্ষোভ করেছে এলাকাবাসী।  হত্যাকারীর  দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে ফুঁসে উঠেছে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা।  ছাহেদ স্থানীয় তালিমূল কোরআন মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।

 

রবিবার (২৮ জুন) উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ছিডু বেপারী বাড়ির সামনে বিক্ষোভ করে ঘাতক রাকিবকে আটকের দাবি জানান তারা।  রাকিবের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।  মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মারুফ জানান, ঘটনার পর পরই রাকিব পালিয়ে গেছে।

 

নিহত ছাহেদের বাবা মোসলে উদ্দিন ও মা কোহিনুর বেগম আমার দেশ এ প্রতিনিধিকে বলেন, আমাদের কলিজার পাখি শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের সময় বাড়ির দুই ছেলের সঙ্গে গোসল করতে রাকিব পাটোয়ারীর পুকুরে যায়। এসময় সে  তাদেরকে ধাওয়া ও গালমন্দ করলে অন্যরা চলে যায়। ছাহেদকে একা পেয়ে  ইটপাটকেল মেরে হত্যা করে সে।

 

আমরা  তাকে খোঁজ করে না পেয়ে  সন্দেহ হয়। পুকুরে নামতে গেলে রাকিব ও মিলন ওরফে মিলু পাটোয়ারী বাধা দেয় এবং অকথ্য ভাষায় আমাদেরকে গালিগালাজ করে। তারা লাশ গুম করার ষড়যন্ত্র করে।   পরে এলাকার লোকজন পুকুর থেকে শিশুটির  মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের মুখে ও মাথায় আঘাতের চিহ্ন দেখে পুলিশকে খবর দেয়।  রাকিবের সাথে আমাদের জমাজমির বিরোধকে কেন্দ্র করে সে এ ঘটনা ঘটিয়েছে দাবি করেন তারা।

 

এলাকার মিজানুর রহমান, রাসেল, বাহার ও বিবি হালিমা জানান,  মিলন পাটোয়ারী ওই ওয়ার্ডের বিএনপি’র সভাপতি হওয়ায় রাকিব ও মিলু পাটোয়ারী এলাকায় প্রভাব বিস্তার করে  আমাদের উপর জুলুম করছে। আমাদের ঘরবাড়ি দখল করতে চায়।  আমরা নদী সিকস্তি। ভয়ে কিছু বলতে পারছি না।  এ ব্যাপারে  মিলন পাটোয়ারীর বক্তব্য নিতে মোবাইলে তাকে পাওয়া যায়নি।  দৌলতখান থানা অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম আমার দেশকে জানান,  পোস্টমর্টেমের রিপোর্ট পেলে ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network