1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত তালিমী জলসায় নতুন প্রজন্ম দ্বীনের সঠিক শিক্ষা অর্জনের সুযোগ পায় : ছারছীনার পীর বানারীপাড়ার ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী ঢাকায় গ্রেপ্তার ভাণ্ডারিয়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা উজিরপুরে অসহায় পরিবারের শত বছরের ভোগদখলীয় জমি দখলের পায়তারা  চরফ্যাশনে ১৮ হাজার কৃষকের মাঝে সার বীজ ও চারা বিতরণ উজিরপুরের গুঠিয়া ব্রিজে উড়ছে “রহস্যময়” সাদা পতাকা !  আদালতের নির্দেশের ২০ দিন পরও ভগ্নিপতির আঘাতে শ্যালক হত্যার মামলা নেয়নি ওসি লালমোহনে কর্মচারী নিয়োগে জালিয়াতি, অধ্যক্ষের এমপিও স্থগিত বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
পিরোজপুর প্রতিনিধি  : সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন) ও অপপ্রচার প্রতিরোধে পিরোজপুরে এক আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জুুন)দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। সভায় এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভূঞা জনী, এনএসআই-এর যুগ্ম পরিচালক মো. মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।  সভা সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানি।

সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আবু সাঈদ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলতা, তথ্য যাচাই করে প্রচার এবং গুজব ও অপপ্রচার প্রতিরোধে সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় প্রেজেন্টেশনের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচারের বিভিন্ন দিক এবং সেগুলো প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন পিরোজপুর জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিত চৌধুরী।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network