1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
“একতাই শক্তি, একতাই বল-মোগো বাড়ি বরিশাল” - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ সদস্য গ্রেপ্তার বঙ্গোপসাগরে ট্রলারডুবি, অল্পের জন্য বেঁচে ফিরলেন ১০ জেলে আ.লীগ নেতাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ, মামলা না থাকায় ছাড় বাউফলে ঋণ দেওয়ার প্রলোভনে অর্ধকোটি টাকা নিয়ে উধাও ‘এনজিও’ কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার শেবাচিমে চিকিৎসক কম, রোগী বেশি: এক চিকিৎসকের কাঁধে ৪৭ রোগী পটুয়াখালীতে সেজদাতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মসজিদের ইমাম! ইউএনওর সরেজমিন তদন্তে ভাণ্ডারিয়ার প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের প্রমাণ, গঠন হলো তদন্ত কমিটি পিরোজপুরে ফসল নষ্ট করায় পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যা ফ্যামিলি কার্ড শুমারির দায়িত্ব পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

“একতাই শক্তি, একতাই বল-মোগো বাড়ি বরিশাল”

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : “একতাই শক্তি, একতাই বল-মোগো বাড়ি বরিশাল”শ্লোগানকে সামনে রেখে উত্তর সাইপ্রাসে অবস্থানরত বরিশাল বিভাগের বাসিন্দা প্রবাসীদের সার্বিক সহায়তার লক্ষ্যে ৩১ সদস্য বিশিষ্ট “নর্থ সাইপ্রাস প্রবাসী কল্যাণ পরিষদ”বরিশাল বিভাগীয় কমিটি গঠণ করা হয়েছে।

কমিটিতে সাইপ্রাস প্রবাসী মো. ইফাত হোসেন বিদ্যুতকে আহবায়ক এবং তানভির ইসলাম বাপ্পাকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। এছাড়াও সাইপ্রাস প্রবাসী মিরাজুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও মো. ফরিদ সিকদারকে ১নং যুগ্ম আহবায়ক নির্বাচিত করা হয়।

২৮ জুন বাংলাদেশ সময় রাত নয়টার সাইপ্রাসের গিরনে কাপিসি সংলগ্ন চালেয়ান পার্কে (ময়ুর পার্ক) বরিশাল বিভাগের বাসিন্দা দুই শতাধিক সাইপ্রাস প্রবাসীদের উপস্থিতিতে এ কমিটি গঠণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় আহবায়ক কমিটির প্রধান উপদেষ্টা মঞ্জু আরা বেগমের সভাপতিত্বে ও সাইফুল ইসলাম টুটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাইপ্রাস প্রবাসী মো. আব্দুল মান্নান, মো. জামাল, নাসির উদ্দীন, মিজানুর রহমান, আবুল বাসার, কবির হোসেন ও আঞ্জুয়ারা বেগম।

কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে বুধবার সকালে নবনির্বাচিত কমিটির সদস্য সচিব তানভির ইসলাম বাপ্পা জানান, সাইপ্রাসে প্রায় ২০ হাজার বাংলাদেশী বৈধভাবে চাকরি, ব্যবসাসহ বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে। এরমধ্যে বৃহৎ একটি অংশ বরিশাল বিভাগের বাসিন্দা। যাদেরমধ্যে কোন ইউনিটি নেই। যে কারনে সাইপ্রাস প্রবাসী কারো চাকরি চলে গেলে কিংবা পাসপোর্ট সংক্রান্ত ঝামেলায় পরলে নানা বিরম্বনায় পরতে হতো। এমনকি কোন প্রবাসী ভাই মৃত্যুবরন করলেও সম্মিলিতভাবে কেউ এগিয়ে আসতো না। এখন যেহেতু একটি কমিটি গঠণ করা হয়েছে। এই কমিটির সাইপ্রাস প্রবাসীদের সমস্যা সমাধানে এগিয়ে আসবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network