1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভাণ্ডারিয়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

ভাণ্ডারিয়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১শ ২২ কোটি ২১ লাখ ৪৯ হাজার ৫৯৭ টাকা টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা, সড়ক নির্মাণ ও সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা এবং পরিবেশ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টায় পৌরসভা মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে পৌর প্রশাসক ও ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হসান এ বাজেট ঘোষণা করেন।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, পৌরসভার নিজস্ব আয় ধরা হয়েছে ৬ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৩৬০ টাকা। এর মধ্যে কর, রেইট, ফি এবং অন্যান্য খাত থেকে এ আয় অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ব্যয়ের ক্ষেত্রে সাধারণ প্রশাসনিক ও পরিচালন ব্যয়ের জন্য ৪ কোটি ৪ লাখ ৩১ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ১০১ কোটি ২০ লাখ ৩৯ হাজার ৬৬৫ টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া অর্থবছর শেষে ৬ কোটি ৩৮ লক্ষ ৮৯২ টাকা সমাপনী স্থিতি রাখার পরিকল্পনা করা হয়েছে।

ভাণ্ডারিয়া থানার ওসি (তদন্ত) রত্নেশ্বর কুমার মন্ডল, পৌর নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী গাজী নজরুল ইসলাম পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব এইচ এম শামীম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network