1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে গাড়ি ভাঙচুর, যাত্রী হয়রানি বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের নিয়োগ বাতিলের দাবিতে কার্যালয়ে তালা বাবুগঞ্জে মাদক নির্মূল ও উন্নয়ন নিয়ে ইউএনওর সঙ্গে এবি পার্টির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার ম্যাচ শুরুর আগে স্বস্তির খবর আর্জেন্টিনা শিবিরে সাগরের লঘুচাপে ভোলার নদনদী উত্তাল, ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ বিশ্বকাপে রোনালদোর লজ্জার যত রেকর্ড কলাপাড়ায় বঙ্গোপসাগরে ১১ জেলেসহ এক ট্রলার ডুবি, নিখোঁজ ৬ তালতলীর সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ একটানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত বরগুনার জনজীবন, পানিবন্দি হাজারো মানুষ লালমোহনে গাড়ি ভাঙচুর, যাত্রী হয়রানি বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

লালমোহনে গাড়ি ভাঙচুর, যাত্রী হয়রানি বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ভোলা জেলার বাস মালিক সমিতির শ্রমিকদের সন্ত্রাস বাহিনী দ্বারা সিএনজি চালকদের উপর প্রতিনিয়ত নির্যাতন, গাড়ি ভাঙচুর করা সহ গাড়ি থেকে যাত্রী নামিয়ে নেওয়ার প্রতিবাদে ভোলার লালমোহনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ভোলা লালমোহনের চৌ- রাস্তা চত্বরে লালমোহন উপজেলা সিএনজি মালিক শ্রমিক সম্মিলিত পরিষদ এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন।

 

.
এতে জেলার বিভিন্ন এলাকার শতাধিক সিএনজি চালক ও পরিবহন শ্রমিক অংশ নেন।

 

.
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ভোলার বিভিন্ন সড়কে বাস মালিক সমিতির প্রভাবশালী একটি মহল সিএনজি চালকদের গাড়ি আটকে অবৈধ চাঁদা দাবি, মারধর এবং গাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটিয়ে আসছে। এতে চালকদের স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ ব্যাহত হচ্ছে। এমনকি সিএনজিতে করে যাত্রী নেওয়ার সময় বিভিন্ন পয়েন্টে বাস মালিক সমিতির স্টাফরা সিএনজি থেকে যাত্রীদের নামিয়ে দিচ্ছে। প্রতিবাদ করলে তারা সিএনজি শ্রমিকদের মার ধর করে গাড়ি আটকে রাখেন। এতে করে প্রতিনিয়ত হয়রানির স্বীকার হয়ে সিএনজি চালকরা ঠিকমতো গাড়ি চালাতে পারছেনা। ফলে অনেক ড্রাইভার ও মালিকদের ঋণের কিস্তি বাড়ছে।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগে আগে ট্রাফিক পুলিশ জরিমানা করলেও বর্তমানে বাসস্ট্যান্ড এলাকায় আনসার সদস্যদের উপস্থিতিতে বাস মালিক সমিতির লোকজন চালকদের মারধর ও হয়রানি করছে। দক্ষিণ আইচার চালক কামাল ফরাজীসহ একাধিক চালক হামলার শিকার হয়েছেন বলেও দাবি করেন তারা।

 

সিএনজিতে পাঁচজন যাত্রী বহনের সুযোগ, স্বল্পমূল্যে গ্যাস সরবরাহ, শ্রমিকদের ওপর হয়রানি ও নির্যাতন বন্ধ, ক্ষতিগ্রস্ত সিএনজির ক্ষতিপূরণ, আহত চালকদের চিকিৎসা, চরফ্যাশনে সিএনজির জন্য নির্ধারিত স্ট্যান্ড নির্মাণ এবং প্রচলিত পরিবহন আইন অনুযায়ী স্বাধীনভাবে চলাচলের অধিকার নিশ্চিতসহ ১০টি দাবি তুলে ধরা হয়।

 

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ভোলা বাস মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম খান। তিনি বলেন, বাস মালিক সমিতির কোনো সদস্য সিএনজি চালকদের মারধর বা গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িত নয়। বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক পুলিশ ও আনসার সদস্যরা কেবল আইন বাস্তবায়নের দায়িত্ব পালন করছেন। তিনি দাবি করেন, বিআরটিএর বিধি অনুযায়ী সিএনজিতে তিনজন যাত্রী বহনের অনুমতি রয়েছে। কিন্তু অনেক চালক সামনের আসন পরিবর্তন করে পাঁচজন যাত্রী বহন করছেন, যা আইনবহির্ভূত। এছাড়া আঞ্চলিক ও জাতীয় মহাসড়কে সিএনজির চলাচলও বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেন তিনি।

 

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন লালমোহন উপজেলার যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবীর হাওলাদার, লালমোহন সিএনজি মালিক সমিতি ঐক্য পরিষদ এর সভাপতি মো: শাহিন হাওলাদার,সিএনজি মালিক মো: বিল্লাল হোসেন, মো বাহার সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network