1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চরফ্যাশনে নরমাল প্রসব উৎসাহে পরিবার কল্যাণ কেন্দ্রে ওষুধ সামগ্রী বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
খাল পরিস্কার: জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে গৌরনদী পৌরশহরের দুই সহস্রাধিক পরিবার রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান

চরফ্যাশনে নরমাল প্রসব উৎসাহে পরিবার কল্যাণ কেন্দ্রে ওষুধ সামগ্রী বিতরণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: চরফ্যাশন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে স্বাভাবিক (নরমাল) প্রসবকে উৎসাহিত করার লক্ষ্যে জরুরি ওষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার ৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক, মেডিকেল অফিসার (উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ) ডা. নুসরাত জাহান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, কয়ছর আহমেদ কমল, উপজেলা (প.প. ক) মোহাম্মদ ছালাউদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, জনতা বাজার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইন, ‘মানবজমিন’ চরফ্যাসন প্রতিনিধি শাহাবুদ্দিন সিকদার এবং বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শকগণ।

 

আলোচনা সভায় বক্তারা নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে স্বাভাবিক প্রসবের গুরুত্ব তুলে ধরেন। অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন কমাতে সচেতনতা বৃদ্ধি, গর্ভকালীন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, দক্ষ স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে প্রসব নিশ্চিতকরণ এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়েও আলোচনা করা হয়।

 

এছাড়াও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোর অনেকটি আছে অত্যন্ত নাজুক। এগুলো সংস্কারের উদ্যোগ গ্রহণে গুরুত্ব আরোপ করেন বক্তারা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network