1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাউফলে অতিবর্ষণে সুলতানাবাদ সড়কের বেহাল অবস্থা - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বরিশালে ৩য় দিনেও বিক্ষোভ, প্রধান ফটকে তালা বাকেরগঞ্জ-বেতাগী : ১৫ কিলোমিটার রাস্তায় শুধুই কাদা-গর্ত টানা বর্ষণে ভোলায় জলাবদ্ধতা, পানিবন্ধি ২০ হাজর মানুষ বাউফলে অতিবর্ষণে সুলতানাবাদ সড়কের বেহাল অবস্থা গলাচিপায় ট্রলারডুবির তিন দিন পরও নিখোঁজ ৬ জেলে বরিশালে থানা ঘেরাও, পুলিশ-স্বজন সংঘর্ষে আহত ৬ দেশে ডেঙ্গু ঝুঁকি বাড়ছে: ২৪ ঘণ্টায় আরও ২ মৃত্যু, শনাক্ত ১৯০ বরিশাল গৌরনদী পৌরসভার সাবেক মেয়র হারিছের জামিন বরিশালে ৫ বছরের সাজা এড়াতে ১৫ বছর পালিয়ে হলো না শেষ রক্ষা চরফ্যাশনে নরমাল প্রসব উৎসাহে পরিবার কল্যাণ কেন্দ্রে ওষুধ সামগ্রী বিতরণ

বাউফলে অতিবর্ষণে সুলতানাবাদ সড়কের বেহাল অবস্থা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : অতিবৃষ্টির কারণে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের সুলতানাবাদ সড়ক ভেঙে যাওয়ায় দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী। সড়কটি দিয়ে বর্তমানে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সুলতানাবাদ গ্রামের এই সড়কটি ওই অঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান সড়ক। হাটবাজার, স্কুল-কলেজ কিংবা উপজেলা সদরে যাওয়ার জন্য প্রতিদিন হাজারো মানুষ এই সড়কটি ব্যবহার করেন। কিন্তু গত কয়েক দিনের বিরামহীন ও ভারী বর্ষণে সড়কের একটি বড় অংশ ভেঙে খাদের সৃষ্টি হয়েছে।

 

সুলতানাবাদ গ্রামের বাসিন্দা ও স্থানীয় কলেজছাত্র মো. রাজিব হোসেন বলেন, ​রাস্তাটা ভেঙে যাওয়ার পর থেকে দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী। যানবাহন চলে না। পায়ে হেঁটে যাতায়াত করতে হয়।​রাবেয়া বেগম নামের এক গৃহিণী বলেন,​ রাস্তার যে অবস্থা গর্ভবতী নারী বা কোনো বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়ার মতো কোনো উপায় নেই।

 

ব্যবসায়ী আলহাজ মজিবুর রহমান বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন ভ্যান ও ইজিবাইকে করে আমাদের কৃষিপণ্য বাজারে নিতে হতো। রাস্তা ভেঙে যাওয়ায় সব ধরনের গাড়ি চলাচল বন্ধ। এখন মাথায় করে মালামাল নিতে গিয়ে খরচ দ্বিগুণ হচ্ছে, আবার সময়মতো বাজারেও পৌঁছানো যাচ্ছে না। আমরা চরম লোকসানের মুখে পড়েছি।

 

সড়কটি ভেঙে যাওয়ার পর থেকে স্থানীয় যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়লেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। জনদুর্ভোগ চরমে পৌঁছানোর আগেই ক্ষতিগ্রস্ত সড়কটি জরুরি ভিত্তিতে মেরামত করে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

এ বিষয়ে বাউফল উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আবু ইবনে আব্বাস বলেন, সরেজমিনে পরিদর্শন করে সড়কের ভেঙে যাওয়া অংশগুলো সংস্কার করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network